Kunal Ghosh: গায়ে যদি কৃতজ্ঞতার রক্ত থাকে, মহাযজ্ঞে শামিল হন, অভিষেকের সভার আগে মন্তব্য কুণালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাত পোহালেই কাঁথির ময়দানে মেগা সমাবেশ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে প্রস্তুতি সভা চলছে কাঁথি জুড়ে। সেই সভা ঘিরে ক্রমাগত চড়ছে পারদ। আগামীকাল কাঁথির প্রভাত কুমার কলেজের মাঠে সভা করবেন অভিষেক। কিন্তু আগামীকালের সভায় শান্তিকুঞ্জের কোনও সদস্য উপস্থিত থাকবেন? দিব্যেন্দুর চা পানের আমন্ত্রণের পরেই সেই জল্পনা জোরালো হয়েছিল। ২৪ ঘন্টা আগে সেই জল্পনা মাথাচাড়া দিতে শুরু করেছে। গায়ে যদি কৃতজ্ঞতার রক্ত থাকে, মহাযজ্ঞে শামিল হন।

আরও পড়ুনঃ MD Salim: বাঙালি বিরোধী মন্তব্য মানতে রাজি নয়, পরেশের বিরুদ্ধে অভিযোগ জানালেন সেলিম

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, তৃণমূলের টিকিটে যাঁরা জিতেছেন, তাঁদের কৃতজ্ঞতা থাকলে সভামঞ্চে আসুন। এটা কি বিয়েবাড়ি নাকি আমন্ত্রণ জানাব? তিনি আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। সমস্ত কর্মীরা উপস্থিত হবেন তাই অধিকারী পরিবারের দুই সদস্য ও তৃণমূলের দুই সাংসদদের উদ্দেশ্যে মন্তব্য করলেন তিনি।

গায়ে যদি কৃতজ্ঞতার রক্ত থাকে, কুণালের বক্তব্য ঘিরে জল্পনা 
গায়ে যদি কৃতজ্ঞতার রক্ত থাকে, কুণালের বক্তব্য ঘিরে জল্পনা

গত বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছিল শুভেন্দু অধিকারীর হাত ধরে। কাঁথির ময়দান থেকে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। তখন থেকে অধিকারী পরিবারেও পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছিল। তৃণমূলের টিকিটে জয়লাভের পরেও কেন পদত্যাগ করলেন না দুই সাংসদ? প্রশ্ন তোলেন তৃণমূলের নেতারা। কারণ, এর আগে বিধানসভা নির্বাচনের প্রচারে শিশির অধিকারীকে দেখা গিয়েছিল। তবু বারবার শুভেন্দু এবং তাঁর পরিবারের উদ্দেশ্যে মন্তব্য করতে বিন্দুমাত্র পিছপা হননি তৃণমূলের নেতারা।

গায়ে যদি কৃতজ্ঞতার রক্ত থাকে, কুণালের বক্তব্য ঘিরে জল্পনা 

গায়ে যদি কৃতজ্ঞতার রক্ত থাকে, কুণালের বক্তব্য ঘিরে জল্পনা 
গায়ে যদি কৃতজ্ঞতার রক্ত থাকে, কুণালের বক্তব্য ঘিরে জল্পনা

তবে এদিন কারোর নাম না করলেও কুণাল ঘোষের মন্তব্য, এটা তো বিয়েবাড়ি নয়। কাউকে আমন্ত্রণ জানানোর নেই। তৃণমূলের প্রতীকে ভোট চাওয়ার সময় লোকের বাড়ি বাড়ি গিয়ে হাতজোড়, আর এখন আমন্ত্রণ? তৃণমূলের সভা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা। এখানে তৃণমূল প্রতীকে জেতা যে যেখানে আছেন, তাঁদের গায়ে যদি কৃতজ্ঞতার রক্ত থাকে, তাঁদের উচিত এই মহাযজ্ঞে সামিল হওয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত