নজরবন্দি ব্যুরোঃ কুনালের ‘ভাইপো’ অস্ত্রে ঘায়েল বিজেপি! গতকাল ‘ভাইপো’ বলে নাম না করে তৃণমূলকে নিশানা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। আজ তারই পালটা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। রবিবার তৃণমূল ভবনে তার জবাব দিতে গিয়ে দলের মুখপাত্র কুণাল ঘোষের চ্যালে়ঞ্জ ছুঁড়ে বলেন, “ভাইপো না বলে, হিম্মত থাকলে নাম করে রাজনৈতিক সমালোচনা করুন।”
আরও পড়ুনঃ কল্যান কে সাথে নিয়ে বাঁকুড়ায় দিদি, দাদার অনুগামীরা পোস্টার ফেলল বারুইপুরে!


কুণালের দাবি, তাঁর দলের যুবনেতার চরিত্রহনন করতেই এসব বলছেন বিজেপি। শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরের সভায় নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং এ রাজ্যের দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয়। সেইনিয়েই স্পষ্টভাবে আজ কুণাল সাংবাদিকদের সামনে বলেন, “উন্নয়নের সঙ্গে পাল্লা দিতে না পেরে ব্যক্তিগত কুৎসার দিকটি বেছে নিয়েছে বিজেপি। আমাদের যুবনেতাকে চরিত্র হননের কাজ করেছেন। ভাইপো শব্দটা কেন আমদানি করছেন। হিম্মত থাকলে ভাইপোর নাম বলুন”।
এদিন তৃনমূল ভবনে কৈলাসকে লক্ষ্য করেই কুণাল বলেন ,”রাজনীতিতে পেরে না উঠলে ব্যক্তি কুত্সা বিজেপি আর বামেদের পুরনো খেলা। প্রফুল্ল সেন স্টিফেন হাউস কিনেছেন বলে রটানো হয়েছিল। পরে দেখা গেল মিথ্যে। রাজীব গান্ধীর বিরুদ্ধে বোফর্স কেলেঙ্কারির অভিযোগ এনে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। সেটাও পরে দেখা গেল মিথ্যে। এখন বাংলায় রাজ্য সরকারের উন্নয়নের সঙ্গে পাল্লা দিতে না পেরে তৃণমূলের বিরুদ্ধে, যুবনেতার বিরুদ্ধে ব্যক্তিকুত্সা চলছে।”
কৈলাসকে লক্ষ্য করেই কুণাল বলেন, “আপনার ভাইপো তো বিসিসিআই-এর কর্তা হয়ে বসে আছেন। তার বিষয় কিছু বলেন না কেন আপনারা?” কুণালের বলা এই ‘ভাইপো’ যে অমিত শাহের ছেলে জয় শাহ, সেটা বুঝতে অসুবিধে হয় না। পাশাপাশি কৈলাসের ছেলে, আকাশ বিজয়বর্গীয় প্রসঙ্গও টেনে আনেন কুণাল। মধ্যপ্রদেশের ঘটনা উল্লেখ করে বলেন, “আমি নাম করে স্পষ্ট বলছি। কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় মধ্যপ্রদেশের বিধায়ক। তিনি প্রকাশ্যে পুরকর্মীদের ব্যাট দিয়ে মেরেছিলেন। তখন কেন কিছু বলেননি?”


কুনাল ঘোষের কথায়, ‘‘একজন চিকিৎসকের ছেলে চিকিৎসক হতে পারেন না? একজন আইনজীবীর ছেলে আইনজীবী হবে পারেন না? বিজেপি-র পারিবারিক সূত্রে রাজনীতিতে আসাদের দীর্ঘ তালিকাও তার হাতে আছে বলে বলেন, “একজন রাজনীতিবিদের পরিবারের লোকেরও অধিকার রয়েছে রাজনীতিতে আসার।” কুনাল ঘোষের এহেন আক্রমণের পরে, আক্রমণের অভিমুখ বদলে ফেলেছে বিজেপি! রাজ্য বিজেপি-র অফিশিয়াল পেজ থেকে কুনাল ঘোষের বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছে, পাশাপাশি অমিত মালব্য সরাসরি আক্রমন করেছেন কুনাল ঘোষকে। বিচারাধীন বন্দি থাকাকালীন একটি ভিডিও ট্যুইট করে বিজেপি-র সর্বভারতীয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার তথা রাজ্যের সহ পর্যবেক্ষক অমিত মালব্য সরাসরি আক্রমণ করেছেন কুনাল ঘোষ কে। দেখুন সেই ট্যুইট







