মমতার নির্দেশ অমান্য, সরানো হল অরূপকে, নতুন দায়িত্বে কুণাল-সওকত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য। তাই দক্ষিণ ২৪ পরগণায় কোঅর্ডিনেটরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল মন্ত্রী অরূপ বিশ্বাসকে। সেই জায়গায় দায়িত্ব পেলেন রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এবং বিধায়ক সওকত মোল্লা। দলের তালিকা ছাড়া যারা মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের বিরুদ্ধে দল কড়া পদক্ষেপ নেবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুনঃ পুরভোটের প্রার্থিতালিকায় আর কোন সমস্যা নেই, ড্যামেজ কন্ট্রোল তৃণমূলের।

দলনেত্রীর নির্দেশ কেন অমান্য করা হল তা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, অভিষেক ঘনিষ্ঠদের দায়িত্ব দিয়ে কী বার্তা দিতে চাইছে তৃণমূল? কারণ দলের পুরাতনদের সতীর্থদের ওপর আস্থা রেখেই এই পদে গুরুত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে শেষ মুহুর্তে কেন বদল করা হল? 

 সোমবার নাকতলার বাসভবন থেকে কো-অর্ডিনেটর পদের তালিকা প্রকাশ করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই তালিকায় ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুরাতন পদ্ধতি মেনে দলের পুরাতন নেতাদের সেই দায়িত্ব দিয়েছিল তৃণমূল। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল আইপ্যাক সংস্থার সঙ্গে রাশ আলগা হতেই পুরাতন স্ট্র্যাটেজিতে ফিরতে চাইছে তৃণমূল। নতুন পদে দক্ষিণ ২৪ পরগণার দায়িত্ব পান শুভাশিস চক্রবর্তী এবং অরূপ বিশ্বাস। 

সম্প্রতি তালিকা বিভ্রাটকে ঘিরে তৃণমূলের অন্দরে ব্যাপক জলঘোলা শুরু হয়েছিল। দলের তরফে চুরান্ত তালিকাকে উপেক্ষা করেই মনোনয়ন জমা দিতে শুরু করেন অনেকেই। তাঁদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতেই কী এই পদক্ষেপ নেওয়া হয়েছে? এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অভিষেক ঘনিষ্ট দুই নেতা।

মমতার নির্দেশ অমান্য, সরানো হল অরূপকে, দায়িত্ব অভিষেক ঘনিষ্টদের 

মমতার নির্দেশ অমান্য, সরানো হল অরূপকে, দায়িত্ব অভিষেক ঘনিষ্টদের 
মমতার নির্দেশ অমান্য, সরানো হল অরূপকে, দায়িত্ব অভিষেক ঘনিষ্টদের

প্রসঙ্গত, প্রথম তালিকা অনুযায়ী যে তালিকা প্রকাশ করা হয়েছে তা নিয়ে অস্বস্তি বেড়েছে তৃণমূলের অন্দরে। এবিষয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সবুজ সংকেত দিয়েছেন বলে জানা গিয়েছে। একইসঙ্গে মমতার নির্দেশ অমান্য কেন করা হল? সেবিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পর যারা প্রত্যাহার করবেন না তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল।

সম্প্রতি পুরভোটের প্রার্থী তালিকাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে ক্ষভ বাড়তে শুরু করেছিল। অনেকে প্রথম তালিকা অনুযায়ী মনোনয়ন জমাও দিতে শুরু করেছিলেন। কিন্তু দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন সুব্রত বক্সি এবং পার্থ চট্টোপাধ্যায়ের সই তালিকাই অনুমোদিত। যা নিয়ে শীর্ষ স্তরের নেতাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। পরে গোটা বিষয়টি স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু তাতেও দ্বন্দ্ব না মেটায় পদক্ষেপ নিল তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন