নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে পুরসভা নির্বাচন আসন্ন। সেই নির্বাচনের জন্যে জন্য তৃণমূলের প্রার্থি তালিকা প্রকাশিত হয়েছে গত শুক্রবার। কিন্তু তারপর থেকেই গোলমাল শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। গত শুক্রবার ভবানীপুরের দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করে পুরভোটের প্রার্থি তালিকা প্রকাশ করে তৃণমূল। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর ১০৭টি পুরসভার প্রার্থিতালিকা দলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
আরও পড়ুনঃ মমতার নির্দেশ অমান্য, সরানো হল অরূপকে, নতুন দায়িত্বে কুণাল-সওকত
কিন্তু দলীয় ফেসবুক পেজে সেই প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরেই গন্ডোগোল বাঁধে দলের অন্দরে। প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর ড্যামেজ কন্ট্রোলে নামেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, ফেসবুকে প্রকাশিত ওই প্রার্থী তালিকা সঠিক নয়। কারন সেই তালিকায় কোন স্ট্যাম্প বা সই নেই। পার্থবাবুর এই বক্তব্যের পরেই তৃনমূলের ফেসবুক পেজ থেকে তুলে নেওয়া হয় সেই স্ট্যাম্প সই বিহীন প্রার্থী তালিকা। তারপরেই পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সির সই ও রবার স্ট্যাম্প মারা প্রার্থি তালিকা প্রকাশ করে তৃনমূল।
নতুন তালিকা প্রকাশের পরেই একাধিক যায়গায় শুরু হয় বিদ্রোহ। তবে এখন সেই সমস্যা অনেকটাই মিটে গিয়েছে বলে দাবি করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘‘কোথাও কোথাও সমস্যা তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু পরিস্থিতি আয়ত্তে এসেছে। প্রার্থিতালিকা নিয়ে সমস্যা অনেকটাই মিটে গিয়েছে। এখন আর প্রার্থী নিয়ে কোথাও কোনও সমস্যা নেই।’’
পুরভোটের প্রার্থিতালিকায় আর কোন সমস্যা নেই, দাবি কুণালের

কুণালের দাবি, যে সব ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল, তা আলাপ আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়া হয়েছে। এখন দলের সকলে পুরভোটে প্রস্তুতি নিয়েই ব্যস্ত।’’ তিনি জানিয়ে দেন, ‘‘দলের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে। তা বলে অন্য কিছু ভাবা উচিত নয়। গণতান্ত্রিক কেন্দ্রিকতা রয়েছে তৃণমূলে। সেই গণতান্ত্রিক পরিবেশ থেকেই প্রার্থী তালিকা নিয়ে সমস্যার সমাধান হয়েছে। মনে রাখতে হবে, দলের শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক।’’



