ভূমিহীনরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন? ঘরে বসেই জানুন স্ট্যাটাস—মাত্র ৫ মিনিটে মিলবে উত্তর

দুয়ারে সরকারে আবেদন করার পর কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এখন অনলাইনে চেক করা সহজ—Approved, Pending না No Data, সব তথ্য মিলবে কয়েক মিনিটেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার পর সবচেয়ে বড় প্রশ্ন—কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? রাজ্যের লক্ষাধিক ভূমিহীন কৃষি শ্রমিকের জন্য বড় স্বস্তির খবর, এখন আর ব্লক অফিসে ঘুরতে হবে না। মোবাইল থেকেই কয়েক মিনিটে জেনে নেওয়া যাবে আপনার আবেদন গৃহীত হয়েছে কি না, ‘Approved’ হয়েছে নাকি এখনো ‘Pending’—সব তথ্য হাতের মুঠোয়।

রাজ্যের বিভিন্ন প্রান্তে ভূমিহীন কৃষি শ্রমিকরা ‘কৃষক বন্ধু’ প্রকল্পে নাম নথিভুক্ত করতে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন। এই প্রকল্পের আওতায় বছরে ৪০০০ টাকা আর্থিক সহায়তা পাওয়ার কথা। তবে আবেদন জমা দেওয়ার পর তা গ্রহণ হয়েছে কিনা, এই নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ছে অনেকের মধ্যেই।

Shamim Ahamed Ads

স্ট্যাটাসে কী বোঝায়?

অনলাইনে স্ট্যাটাস চেক করার পর মূলত তিন ধরনের ফলাফল দেখা যেতে পারে—

No Data / Record Found:
যদি এই বার্তা দেখায়, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। এর অর্থ আপনার আবেদন এখনো সিস্টেমে আপলোড হয়নি বা প্রক্রিয়াধীন রয়েছে। বিপুল সংখ্যক ফর্ম জমা পড়ায় ডেটা এন্ট্রি ধাপে ধাপে করা হচ্ছে। কয়েকদিন পর আবার চেক করাই বুদ্ধিমানের কাজ।

Pending:
এই স্ট্যাটাস দেখালে বুঝতে হবে আপনার আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে। প্রশাসনিক যাচাই শেষ হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Approved:
যদি ‘Approved’ দেখা যায়, তাহলে নিশ্চিত থাকুন—আপনার আবেদন গৃহীত হয়েছে। খুব শীঘ্রই নির্ধারিত অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। ভূমিহীনদের ক্ষেত্রে জমির তথ্য শূন্য বা ফাঁকা থাকাও স্বাভাবিক বিষয়।

কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন?

খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনি নিজের স্ট্যাটাস জেনে নিতে পারবেন—

১. অফিসিয়াল ওয়েবসাইটে যান:
গুগলে “KRISHAK BANDHU” লিখে সার্চ করুন এবং অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।

২. ‘নথিভুক্ত কৃষকের তথ্য’ অপশনে ক্লিক করুন:
হোমপেজে নিচের দিকে স্ক্রল করলে এই অপশনটি পাবেন। সেটিতে ক্লিক করুন।

৩. তথ্য প্রদান করুন:
মোবাইল নম্বর, ভোটার কার্ড বা আধার নম্বরের মাধ্যমে সার্চ করা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যায়।

৪. ক্যাপচা ভেরিফিকেশন ও সার্চ:
“I am not a robot” সিলেক্ট করে ক্যাপচা পূরণ করুন, তারপর ‘Search’ বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আপনার আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য স্ক্রিনে চলে আসবে।

স্ট্যাটাস দেখার সময় নিজের নাম, AKD ID, গ্রাম পঞ্চায়েত ও ব্লকের তথ্য মিলিয়ে নেওয়া জরুরি, যাতে কোনো ভুল না থাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত