বাড়ছে কোভিড নিষেধ, দিল্লি থেকে মুম্বইয়ে যেতে গেলেই লাগবে কোভিড রিপোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : বাড়ছে কোভিড নিষেধ, ধীরে ধীরে ফের বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। শীতে বাড়তে পারে কোভিড অ্যাক্টিভের সংখ্যা। আর সেইদিকেই নজর রেখেই,ফের কিছু বিধিনিষেধ ফিরিয়ে আনছে বেশকিছু রাজ্য। তাদের মধ্যে রয়েছে, মহারাষ্ট্র, গুজরাত, হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশ। সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে এই রাজ্য গুলি।

আরও পড়ুনঃ বাড়িতে বসেই আবেদন করুন রঙিন Voter ID কার্ড, কিভাবে করবেন জেনেনিন পদ্ধতি

আগামী এক সপ্তাহ বাদে লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, আগেই জানিয়েছে মহারাষ্ট্র। এরপরেই রাজ্য ঘোষণা করেছে কোভিড নেগেটিভ রিপোর্ট ছাড়া অন্য রাজ্য থেকে এই রাজ্যগুলিতে কখনই ঢুকতে পারবেন না কেউ। সার্টিফিকেট ছাড়া দিল্লি-এনসিআর, গুজরাত, রাজস্থান ও গোয়ার মানুষজন প্রবেশ করতে পারবেন না।

বিমানের ক্ষেত্রে ৭২ ঘণ্টা ও ট্রেনের জন্য প্রবেশের ৯৬ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করাতে হবে বলে নির্দেশ রাজ্যের। অন্যদিকে হিমাচলপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুল, কলেজ খোলা যাবে না। মান্ডি, কাংরা, শিমলা ও কুল্লুতে রাত আটটা থেকে সকাল ছটা অবধি থাকবে কার্ফু। এটি ১৫ ডিসেম্বর অবধি চলবে। অন্যদিকে মধ্যপ্রদেশের ভোপাল ও ইন্দোর ও জব্বলপুর সহ ছয়টি রাজ্যে জারি করা হয়েছে নাইট কার্ফু।

বাড়ছে কোভিড নিষেধ, ইতিমধ্যেই আটটি জেলায় নাইট কার্ফু করেছে রাজস্থান। এছাড়াও অধিকাংশ স্কুল কলেজই ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। উৎসবের মরশুম যেতেই প্রতিটি রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ। আর যাতে না বাড়ে তার জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছে রাজ্যসরকার গুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত