Sergio Lobera: চিনের ক্লাবের সঙ্গে বৈঠক ভেস্তে গেল, অনিশ্চয়তার মুখে লোবেরার ভবিষ্যৎ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এই মুহূর্তে কলকাতা ময়দানের সবচেয়ে আলোচিত বিষয় সার্জিও লোবেরা। প্রশ্ন, তিনি কি ইস্টবেঙ্গলে আসছেন? এখনো এর সঠিক উত্তর নেই। কিছুদিন আগেই এজেন্ট মারফত যিনি লাল-হলুদে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন সেই লোবেরাকে ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে। গত তিন-চারদিন ধরেই তাকে নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক।

আরও পড়ুন: Recruitment Scam: বিভাস অধিকারীর কলকাতার ফ্ল্যাট সিল করল CBI, নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট অভিযান

WhatsApp Image 2023 04 15 at 2.43.29 PM 1

একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে বলা হয় লোবেরাকে দলে টানার জন্য নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে নাকি আসরে নেমে পড়েছে ওডিশা এফসি। তার সাথে কথাবার্তা ও নাকি অনেকটাই চূড়ান্ত পর্যায় নিয়ে গেছে।আর তারপর থেকেই হতাশার মধ্যে দিন কাটাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকরা। এবার সেই নিয়েই উঠে আসল নয়া তথ্য। উল্লেখ্য, ওডিশা এফসির সঙ্গে লোবেরার যোগাযোগ নতুন নয়। গত বছরের শেষের দিক থেকেই লোবেরাকে সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল ওডিশা কর্তৃপক্ষ। কিন্তু একটা সময় কথাবার্তা আর বেশিদূর এগোয়নি। তবে লাল-হলুদের যোগাযোগের কথা সামনে আসতেই নতুন মোড় নিয়েছে ব্যাপারটা।

WhatsApp Image 2023 04 15 at 2.43.29 PM

তবে এই কথায় খুব একটা কান দিতে নারাজ লাল-হলুদ কর্তারা। শোনা গিয়েছে এরপরও তাঁকে পাওয়া নিয়ে নাকি যথেষ্ট আশাবাদী ইমামি ম্যানেজমেন্ট। তবে সমস্যাটা হচ্ছে এখনো পর্যন্ত লোবেরা সিচুয়ান এফসির দায়িত্বে থাকায় এনওসি না পাওয়া পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত করতে পারছে না কোনো পক্ষ। এইসব নিয়েই আজ শুক্রবার লোবেরার সঙ্গে বিশেষ বৈঠক করার কথা ছিল চিনের এই প্রথম ডিভিশন ক্লাবের কর্তাদের। মনে করা হচ্ছিল এই বৈঠকের পর অনেকটাই পরিষ্কার হয়ে যাবে স্প্যানিশ কোচের ভবিষ্যৎ। শোনা গেছে, অনিবার্য কারন বসত আজ বাতিল করা হয়েছে বৈঠক। যারফলে এই ব্যাপারটা এখনো ধোঁয়াশায় থাকল।

চিনের ক্লাবের সঙ্গে বৈঠক ভেস্তে গেল, দেখা দিয়েছে নতুন বিতর্ক

WhatsApp Image 2023 04 15 at 2.43.29 PM 2
চিনের ক্লাবের সঙ্গে বৈঠক ভেস্তে গেল, দেখা দিয়েছে নতুন বিতর্ক

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামী পনেরো দিনের মধ্যেই নতুন কোচের নাম জানানো হবে। কিন্তু এই বৈঠক বাতিল হওয়ায় পর ইস্টবেঙ্গলের নতুন কোচের নাম ঘোষণাটা যেমন পিছিয়ে গেল তেমনি আগামী মরশুমের দল গঠনের ব্যাপারটাও কিছুটা বাধা পেল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত