Recruitment Scam: বিভাস অধিকারীর কলকাতার ফ্ল্যাট সিল করল CBI, নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট অভিযান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব‌্যুরো: পয়লা বৈশাখে অর্থাৎ বাংলা বছরের প্রথম দিনেই বিপাকে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী! নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট অভিযান চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। টানা তল্লাশির পরেই এদিন সাত সকালে বিভাস অধিকারীর কলকাতার ফ্ল্যাট সিল করল CBI!

আরও পড়ুন: Jibankrishna Saha: নিয়োগ দুর্নীতির বিরাট জাল রয়েছে জীবনের ফোনে, আদৌ পুকুরে ফেলেছিল তো?

WhatsApp Image 2023 04 15 at 1.44.48 PM 2

CBI সূত্রের খবর, বীরভূমের নলহাটিতে বিভাস অধিকারীর ‘সাম্রাজ্যে’ অভিযান চালাচ্ছে সিবিআই। পাশাপাশি কলকাতায় আমহার্স্ট স্ট্রিটেও হানা দেন সিবিআইয়ের আধিকারিকরা। আধিকারিকরা জানিয়েছেন, ওই ফ্ল্যাটেই বিভাসের বেঙ্গল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সিটি অফিস। আর সেইখানেই মাঝেমধ্যেই আসতেন বিভাস। এবার সেই অফিসই এদিন এক্কেবারে গালা দিয়েই ফ্ল্যাট সিল করে দেন তদন্তকারী আধিকারিকরা।

WhatsApp Image 2023 04 15 at 1.44.48 PM 3

প্রসঙ্গত, এর আগে শনিবার সকালে বিভাসের দুটি ঠিকানায় ও আশ্রমে হানা দেন সিবিআইয়ের আধকারিকরা। পাশাপাশি জোর কদমে চলে তল্লাশি অভিযান। সিবিআই এর দাবি, নিয়োগ দুর্নীতিতে বিভাস যুক্ত রয়েছেন। যার জেরে এর আগেও তাকে তলব করেছিলেন তদন্তকারী আধিকারিকরা।

বিভাস অধিকারীর কলকাতার ফ্ল্যাট সিল করল CBI, অভিযান চালাচ্ছে সিবিআই

WhatsApp Image 2023 04 15 at 1.44.48 PM 1

যদিও এর আগে দুর্নীতি প্রসঙ্গে বিভাস মুখ খোলেন! বলেন, “আমি চাই আসল সত্যি প্রকাশ্যে আসুক। আমার কোনও কিছুই অবৈধ কিছু নেই। আমাকে ১০০ বার ডাকলে আমি ১০০ বার যাব। আমি প্রথম থেকে বলে আসছি। ইডি তদন্ত করেছে। আগামিদিনে আমাকে ইডি বা সিবিআই ডাকলে , আমি জাব। আমার কাছে যা যাবতীয় কাগজপত্র যা ছিল, সবই আমি জমা দিয়েছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন