কলকাতা-মুম্বাই ব্রাত্য থাকলেও গুজরাট পেল ৭ টি ম্যাচ, আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে তীব্র অসন্তোষ ভারতীয় ক্রিকেট মহলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা-মুম্বাই ব্রাত্য থাকলেও গুজরাট পেল ৭ টি ম্যাচ, আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে তীব্র অসন্তোষ ভারতীয় ক্রিকেট মহলে। অস্ট্রেলিয়া সফর শেষ করে ভারতীয় দল দেশে ফিরলেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। যে সিরিজে থাকবে ৪টে টেস্টের সঙ্গে তিনটে ওডিআই এবং পাঁচটা টি২০। ফেব্রুয়ারির ৫ তারিখে চেন্নাই টেস্ট দিয়ে শুরু হতে চলেছে ইংল্যান্ডের এবারের ভারত সফর। তবে ভারতীয় ক্রিকেটমহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে এই সফরের ভ্যেনু নির্বাচন নিয়ে। বিতর্কের কারন সিরিজের ১২ টি ম্যাচের ৭ টি আয়োজনের দায়িত্ব পেয়েছে সদ্য নির্মিত আমেদাবাদ। সিরিজ শেষ হবে ২৮ সে মার্চ।

আরও পড়ুনঃবেসুরো রাজীব, অস্বস্তি বাড়তেই বৈঠকে বসছে তৃণমূলের শীর্ষনেতৃত্ব

- Advertisement -

কিন্তু এই ১২ ম্যাচের প্রথম দুটি টেস্ট হবে চেন্নাইয়ে। বাকি দুটি আমেদাবাদে।আবার ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচই হবে পুনের গ্রিনল্যান্ড স্টেডিয়ামে। আবার ৫ টি টি২০ এর সবকটির দায়িত্ব পেয়েছে আমেদাবাদ।সৌরভের নিজস্ব ক্রিকেট সংস্থা সিএবি, মুম্বই ক্রিকেট সংস্থা সহ একাধিক এসোসিয়েশন জানিয়েছে, তাদের পুরোপুরি উপেক্ষা করায় রীতিমত ক্ষুব্ধ তাঁরা। কীভাবে গুজরাট ক্রিকেট সংস্থা দুটো টেস্টের পর পাঁচটি টি২০ ম্যাচের দায়িত্ব পায়, তা নিয়েই প্রশ্ন তুলছে সবাই।

অন্যদিকে পুণে কীভাবে একদিনের সিরিজের সব ম্যাচের আয়োজন করছে, তা নিয়েও বিস্মিত প্রত্যেক ক্রিকেট সংস্থা।গত ২৮ সেপ্টেম্বর সৌরভ ইঙ্গিত দিয়েছিলেন যে, ফেব্রুয়ারি-মার্চের ভারত-ইংল্যান্ড সিরিজের ম্যাচ পেতে পারে মুম্বই এবং কলকাতা। কিন্তু সূচি প্রকাশের পর দেখা যায়, মুম্বই বা কলকাতা, কেউই কোথাও নেই। যা নিয়ে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বিবৃতি দিয়ে বলেন যে, সিএবি আশা করেছিল ইংল্যান্ড সিরিজের ম্যাচ তারা পাবে।

এ ব্যাপারে বোর্ড প্রেসিডেন্টকে জিজ্ঞাসাও করেছিলেন সিএবি কর্তারা। সৌরভ তখন সিএবি প্রেসিডেন্টকে বলেন যে, করোনার কারণে বড়জোর তিনটে কেন্দ্রের মধ্যে সিরিজটা করতে হবে। জৈব সুরক্ষা বলয় করে। পরে সিএবি নিশ্চয়ই পাবে ম্যাচ। মুম্বই তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক। সংস্থার কর্তারা ‘জবাবদিহি’ চাইছেন বোর্ডের কাছ থেকে। তাঁরা জানতে চান, ঠিক কোন যুক্তিতে এ ভাবে ‘ব্রাত্য’ করে রাখা হল মুম্বইকে? মুম্বই এগজিকিউটিভ কমিটির সদস্য মুম্বই ক্রিকেট সংস্থার কাছে চিঠি লিখে বলেছেন, মুম্বইয়ে দেশের সেরা হোটেল আছে। তিনটে স্টেডিয়াম আছে।

অনান্য সার্ভিসেও তারা দেশের সেরা। শুধু তাই নয়, করোনার প্রকোপ থেকে হালফিলে ভাল রকম প্রত্যাবর্তন ঘটাচ্ছে মুম্বই। তা হলে কেন মুম্বই ম্যাচ পাবে না? চিঠিতে এটাও লেখা হয়েছে যে, স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মুম্বইয়ের ম্যাচ পাওয়ার ব্যাপারে বলেছিলেন। তা হলে রাতারাতি কী হয়ে গেল?এর পিছনে অনেকেই বোর্ডের সূক্ষ্ম রাজনীতি খুঁজে পাচ্ছেন। যেমন সচিব জয় শাহের দাক্ষিণ্যেই নাকি ৭টি ম্যাচের দায়িত্বে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম মোতেরা। অন্যদিকে, তামিলনাড়ু ক্রিকেট এসোসিয়েশনের প্রধান রূপা মেরিয়াপ্পান আবার শ্রীনিবাসনের মেয়ে।

- Advertisement -

বোর্ডের রাজনীতিতেই নাকি দুটো টেস্ট পরপর আয়োজন করছে তার সংস্থা। আরও বলা হচ্ছে, মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার এখন টাকার প্রয়োজন। তাদের দু’টো বড় পেমেন্ট করতে হবে। একটা আবার গাহুঞ্জে স্টেডিয়াম নির্মাণের কারণে। ইংল্যান্ড সিরিজের তিনটে ম্যাচ পেয়ে যাওয়া মানে ইন স্টেডিয়াম বিজ্ঞাপন থেকে প্রচুর অর্থ আসবে। তা ছাড়া বোর্ডের তরফ থেকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বাবদ এক কোটি টাকা পেয়ে থাকে আয়োজক সংস্থা।

কলকাতা-মুম্বাই ব্রাত্য থাকলেও গুজরাট পেল ৭ টি ম্যাচ, আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে তীব্র অসন্তোষ ভারতীয় ক্রিকেট মহলে। এঁদের মতে, তাই পুণেকে তিনটে ওয়ান ডে দিয়ে দেওয়া। এবং বদলে আসন্ন বোর্ড বার্ষিক সভায় যদি ভোটাভুটির পরিস্থিতি হয়, তখন এমসিএ-র আনুগত্য বর্তমান প্রশাসনের দিকেই থাকবে। পরিস্থিতি যা, তাতে আগামী ২৪ ডিসেম্বরের বোর্ড বার্ষিক সভায় না এ সব নিয়ে ঝড় ওঠে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর