নজরবন্দি ব্যুরো : নতুন বছরে স্বাভাবিকের পথে মেট্রো পরিষেবা,বাড়ছে ট্রেনের সংখ্যা। ৪ জানুয়ারি থেকেই অফিস টাইমে ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। আর এর পাশাপাশি শনি ও রবিবার লাগবে না ই-পাস। স্মার্টকার্ডেই যাতায়াত করতে পারবেন নিত্যযাত্রীরা। ফলে মেট্রোর সংখ্যা বেড়ে হচ্ছে ২২৮টি।
আরও পড়ুনঃ নতুন বছরের হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করুন নিজেই, কিভাবে করবেন জেনে নিন।


আপ লাইনে সকাল ৯টা থেকে সন্ধ্যে ৭.৫০টা পর্যন্ত ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। ডাউন লাইনে সকাল ৮ টা ৪৮ মিনিট থেকে সন্ধে ৭টা ১৮ মিনিট পর্যন্ত ৭ মিনিটের ব্যবধানেই থাকবে।
অর্থাৎ অফিস টাইমে বেশিক্ষণ আর মেট্রোর জন্য অপেক্ষা করতে হবে না। তবে সবকিছু স্বাভাবিক হলেও আগের মতোন এখনই টোকেন ব্যবস্থা চালু হচ্ছে না। ৪ জানুয়ারিতে অফিস টাইম ছাড়া বাকি যাত্রীদেরও ই-পাস আবশ্যক নয়।
নতুন বছরে স্বাভাবিকের পথে মেট্রো পরিষেবা, সকাল ৯ থেকে ১১টা এবং বিকেল ৫ থেকে সন্ধে ৭টা পর্যন্ত ই-পাস লাগবে সাধারণ যাত্রীদের। বাকি সময়ে স্মার্টকার্ডেই চলতে পারবেন যাত্রীরা।










