নজরবন্দি ব্যুরো: দীপাবলির আগেই উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গি। বিশেষ করে কলকাতা পুরসভার কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গি পরিস্থিতি ক্রমেই বেড়ে চলেছে। ইতিমধ্যেই কলকাতায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। তারপরেও ডেঙ্গি বেড়ে চলেছে এই অবস্থায় সচেতনতার উপরেই জোর দিচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্ত হলেন সলমন খান, বদলে গেল বিগ বসের সঞ্চালক
শনিবার কলকাতা থেকে বীরভূমের দেউচা রওনা হওয়ার আগে ফিরহাদ বলেন, ‘ডেঙ্গি নিয়ে বললেন মানুষ যতক্ষণ না সচেতন হবে পুরসভা প্রাণপণ প্রচেষ্টা করছে।বাড়ি বাড়ি গিয়ে স্প্রে করছে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। ফিবার ক্লিনিক গুলো সারাদিন রাত্রি খোলা আছে। আমার বাড়ির ছাদে জল জমে থাকবে আর আমি পৌরসভা কে গালিগালাজ করব এটা হতে পারে না। আমার বাড়ির ছাদে জমা জল পরিষ্কার করার দায়িত্ব আমার। আইন সবার জন্য এক কিন্তু মানুষকে সচেতন হতে হবে।’

তিনি আরও বলেন,’আমি নিজে বহু জায়গায় দেখেছি নিজেদের মধ্যে ঝামেলা ভাইয়ে ভাইয়ে গন্ডগোল সেই বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছে প্রচুর লার্ভা। মানুষের ব্যবহার যদি এরকম হয় পুরসভার কিছু করার নেই। মানুষকে বলছি সচেতন হতে। কলকাতায় কয়েক লক্ষ ছাদ রয়েছে সব ছাদে পুরসভার ওঠা সম্ভব নয়। এগুলো মানুষকেই পরিষ্কার করতে হবে’।
বাড়ির ছাদের জল পৌরসভা নয় নিজেদেরই পরিষ্কার করতে হবে, জানলেন মেয়র ফিরহাদ হাকিম

সরকারি রিপোর্ট অনুযায়ী, সরকারি হাসপাতালগুলিতে এখনও পর্যন্ত ৬০৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এ দিকে, আজ ডেঙ্গি ইস্যুকে হাতিয়ার করে পথে নেমেছে SUCI(C)। কলকাতা কর্পোরেশনের বেহালা ১৩ এবং ১৪ নম্বর বোরোতে অনেক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন এরই প্রতিবাদে পথে নেমেছে বাম। তাদের অভিযোগ, কলকাতা পৌরসভা কোনও তৎপরতা নিচ্ছে না এলাকায়। এই নিয়ে ডেঙ্গি প্রতিরোধের দাবিতে বেহালা কর্পোরেশন অভিযান ও বেহালা ডায়মন্ড হারবার ১৪ নম্বরে পথ অবরোধ চলছে।



