Virat Kohli: গম্ভীর-বিরাটের ঝামেলা এখানেই শেষ নয়! ম্যাচের পর ইন্সটাতে বার্তা কোহেলির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সোমবার IPL 2023-এ লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে লখনউকে হারিয়ে আরসিবি জিতেছে কিন্তু এই ম্যাচটি আলোচনার শিরনামে রয়েছে অন্য কারণে। ম্যাচ চলাকালীন, বিরাট কোহলির সঙ্গে লখনউ সুপার জায়ান্টস খেলোয়াড় নবীন-উল-হক এবং পরামর্শদাতা গৌতম গম্ভীরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আরও পড়ুনঃ মাঠে তুমুল বাকবিতণ্ডা দুই তারকার, শাস্তি হল বিরাট ও গম্ভীরের

11
গম্ভীর-বিরাটের ঝামেলা এখানেই শেষ নয়! ম্যাচের পর ইন্সটাতে বার্তা কোহেলির

মাঠের মাঝেই তারা ঝামেলায় জড়িয়ে পড়েন। অনেক নাটকীয় মুহূর্ত ধরা পড়ে যায় ক্যামেরার লেন্সে। তার জন্য দু’ জনকেই মোটা অঙ্কের জরিমানা দিতে হয়। টেনশনের ম্যাচে লখনউ সুপারজায়ান্টসকে হারানোর পরে সাজঘরে উদযাপন করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা।

12

সেখানেই কোহলিকে বলতে শোনা যায়, ”ইফ ইউ ক্যান গিভ ইট, ইউ গট টু টেক ইট, আদারওয়াইজ ডোন্ট গিভ ইট।” কিন্রু কাকে এই বার্তা দিলেন বিরাট? কোহলির কাছ থেকে এমন কথা শুনে অনেকের মনে হতেই পারে, উদ্দিষ্ট ব্যক্তি কি তাহলে গৌতম গম্ভীর? নবীন উল হক? প্রশ্ন এখন সবার।

গম্ভীর-বিরাটের ঝামেলা এখানেই শেষ নয়! ম্যাচের পর ইন্সটাতে বার্তা কোহেলির

13

এরপর ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন বিরাট। যার স্পষ্ট অর্থ ছিল যে তিনি অন্যদের মতামতকে গুরুত্ব দেন না। কোহলি যে স্টোরিটি শেয়ার করেছেন, তাতে লেখা হয়েছে, ‘আপনি যা শুনছেন তা মতামত, বাস্তবতা নয়। যা দেখছেন তা বাস্তবতা নয়।’ তার এই স্টোরির সঙ্গে সোমবারের ঘটনার যোগ রয়েছে। যারা তার সমালোচনা করেছেন তাদের সকলকে স্টোরির মাধ্যমে জবাব দিয়েছেন কোহলি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত