ICC World Cup 23: ইডেন গার্ডেন্সে ৫০-তম সেঞ্চুরিটি পাবেন কোহলি, ভবিষ্যদ্বাণী গাভাসকরের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি মাঠে ফেলে এসেছেন বিরাট কোহলি । দেশের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর মনে করেন, জন্মদিনেই ৫০-তম সেঞ্চুরিটি পাবেন কোহলি। ৫ নভেম্বর কোহলির জন্মদিন। সেদিনই ইডেন গার্ডেন্সে রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। গাভাসকরের ভবিষ্যদ্বাণী কলকাতার দর্শকদের সামনেই কোহলি ৫০-তম সেঞ্চুরিটি হাঁকাবেন।

আরও পড়ুনঃ দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মীরা! নতুন ফরমান জারি অসম সরকারের

এক সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন, “ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি ৫০-তম সেঞ্চুরিটি করবে। জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কী হতে পারে? কলকাতায় সেঞ্চুরি করলে দর্শকরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানান। করতালি এবং হুইসলে আকাশ বাতাস মুখরিত হয়।

6 11

প্রতিটি ব্যাটারই এমন একটি মুহূর্তের অপেক্ষায় থাকে”। আর সেই ম্যাচ নিয়ে বিশেষ ভাবনা রয়েছে সি এ বি-র। সূত্রের খবর অনুমতি মিললে সিএবির তরফ থেকে ওই দিনের ম্যাচে বিরাটকে কেক উপহার দেওয়া হবে। অপর দিকে কিছুটা খারাপ খবর আছে ইডেন থেকে।

ইডেন গার্ডেন্সে ৫০-তম সেঞ্চুরিটি পাবেন কোহলি, ভবিষ্যদ্বাণী গাভাসকরের

কারণ, বৃহস্পতিবার দুপুর ইডেনের তিন নম্বর গেট সংলগ্ন দেওয়াল ভেঙে পড়ে ক্রেনের ধাক্কায়। আসলে ওই ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ইডেনের দেওয়ালে। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল। জরুরীকালীন পরিস্থিতিতে ওই দেওয়াল সারানোর কাজ অবশ্য শুরু হয়ে গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর