দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মীরা! নতুন ফরমান জারি অসম সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সরকারি কর্মচারীদের জন্য এবার বিশেষ নির্দেশ। অসম সরকারের তরফে নির্দেশ জারি করা হয়েছে, কোনও রাজ্য সরকারি কর্মী সরকারের কাছ থেকে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবে না। অসম সরকারের মুখ্য সচিব নীরজ ভার্মা ২০ অক্টোবর এই নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার এটাই প্রকাশ্যে আসে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম স্ত্রী জীবিত থাকতে কোনও সরকারি কর্মী দ্বিতীয় বিয়ে করতে পারবেন না।

আরও পড়ুনঃ গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মন্ত্রী বললেন গভীর ষড়যন্ত্রের শিকার হলাম

দ্বিতীয় বিয়ে করতে হলে সরকারের কাছে উপযুক্ত ছাড়পত্র নিতে হবে। অন্যথায় সরকারি কর্মীদের মোটা অঙ্কের জরিমানা করা হবে। এমনকী তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হবে। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, পার্সোনাল ল কী বলছে, সেটা এক্ষেত্রে গুরুত্বহীন।

দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মীরা! নতুন ফরমান জারি অসম সরকারের
দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মীরা! নতুন ফরমান জারি অসম সরকারের

সেই সঙ্গেই মহিলা কর্মীদের ক্ষেত্রে বলা হয়েছে , কোনও মহিলা কর্মী এমন কাউকে বিয়ে করবেন না যাঁর অপর একজন স্ত্রী রয়েছে ও যিনি দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে সরকারের কাছ থেকে অনুমতি নেননি। তবে অসমের একাধিক আইনজীবীর দাবি, এটা নতুন কিছু নয়। এটা অসমে আগে থেকেই ছিল।

দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মীরা! নতুন ফরমান জারি অসম সরকারের

4 13

তবে রাজনৈতিক মহলের ধারণা, এক্ষেত্রেও হিমন্ত বিশ্বশর্মার টার্গেট মুসলিম পুরুষরা। তাঁদের একের বেশি বিয়ে রুখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। আসলে ঘুরপথে মুসলিম পার্সোনাল ল কে অকেজো করে দেওয়ার চেষ্টা করছেন হিমন্ত। সেই লক্ষ্যেই দুই সন্তান নীতি চালু করেছেন তিনি। এবার সরকারি কর্মীদের একাধিক বিয়ে বন্ধ করলেন। আগামী দিনে সাধারণ নাগরিকদের জন্যও এই আইন চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর