নজরবন্দি ব্যুরোঃ দ্বিতীয় ওয়ানডেতে নেমেই ব্যাট হাতে একগুচ্ছ রেকর্ড গড়লেন কিং কোহলী, ঢুকলেন দশহাজারি ক্লাবে। বিরাট কোহলী আর রেকর্ডবুক যেন সমার্থক শব্দ। কিছুদিন ফর্ম হারিয়ে সেই সম্পর্কে কিছুটা ভাটা পড়েছিল। অনেকে সমালোচনাও শুরু করে দিয়েছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে ফিরে পেয়েছেন নিজের ফর্ম। সর্বাধিক রান করে তিনি হয়েছেন সিরিজ সেরা। আর সেই ফর্ম নিয়েই ব্যাট করে চলেছেন বিরাট।
আরও পড়ুনঃ পালকি নিয়ে অভিনব ভোট প্রচারে হাওড়ার প্রার্থী অমিতকুমার ঘোষ, কেন পালকি? জানালেন নিজেই
আর ফর্মে ফিরতেই রেকর্ডবুকে ফের নিজের নাম লিখতে শুরু করে দিয়েছেন কিং কোহলী। বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিং করে ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন কোহলি। এর আগে একমাত্র এই নজির রয়েছে প্রাক্তন অজি ব্যাটসম্যান রিকি পন্টিংয়ের। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৬৬ রান করার পথে পন্টিংয়ের এই রেকর্ড ছুঁলেন বিরাট। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া কোহলি কেরিয়ারের বেশিরভাগ ম্যাচেই ব্যাটিংয় করেছেন নম্বর তিন পজিশনে। ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিং করে কোহলির সংগ্রহ ১০০৪৬ রান। কিন্তু তিনবারের বিশ্বকাপ জয়ী অজি অধিনায়ক পন্টিংয়ের ঝুলিতে রয়েছে ১২৬৬২ রান। অর্থাত্ পন্টিংয়ের থেকে এখনও আড়াই হাজার রান পিছনে কোহলি। তিন ফর্ম্যাটে মিলিয়ে কিংবদন্তি অজি ব্যাটসম্যান পন্টিংয়ের সংগ্রহ রয়েছে ২২৮৬৯ রান। ওয়ান ডে ক্রিকেটে কোহলির থেকে অনেকটাই পিছনে রয়েছেন কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। তাঁর দখলে রয়েছে মাত্র ৫৪২১ রান।
পন্টিংয়ের মাইলস্টোন ছোঁয়ার পাশাপাশি এদিন আরও একটি রেকর্ড করেছেন কোহলি। ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে রানের নিরিখে এদিন টপকে গেলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক গ্রেম স্মিথকে। সেই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে পঞ্চম সর্বাধিক রানের মালিক হলেন বিরাট। এদিন ৬৬ রান করার পথে স্মিথের ৫৪১৬ রান টপকে যান কোহলি। শুধু তাই নয়, স্মিথের থেকে ৫৬টি ওয়ান ডে ম্যাচ কম খেলে এই নজির গড়েন বিরাট। স্মিথ করেছিলেন ১৫০ ম্যাচে। কিন্তু ক্যাপ্টেন হিসেবে কোহলি করেন মাত্র ৯৪ ম্যাচে। আগের ম্যাচেই সচিনের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ভারতের মাটিতে ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছেছিলেন কোহলি। ভারতের মাটিতে সচিনের মোট রান ১৪১৯২। ৩১৩ ইনিংসে এই রান করেছেন মাস্টার ব্লাস্টার। গড় ৫০.৩২। সেঞ্চুরি সংখ্যা ৪২টি। আর কোহলি ১০ হাজার রানে পৌঁছতে নিয়েছেন ১৯৫টি ইনিংস। গড় ৬১.৭৪।
দ্বিতীয় ওয়ানডেতে নেমেই ব্যাট হাতে একগুচ্ছ রেকর্ড গড়লেন কিং কোহলী, ঢুকলেন দশহাজারি ক্লাবে। সেঞ্চুরির সংখ্যা ৩২টি। একের পর এক রেকর্ড গড়ার ম্যাচে ভারত ৩৩৭ রানের বিশাল পাহাড় গড়ল ইংল্যান্ডের সামনে। সৌজন্যে কে এল রাহুলের শতরান ও রিশভ পান্থের ঝোড়ো অর্ধশতরান। শেষদিকে নেমে হার্দিকের ৩৭ রান ভারতকে বিশাল রান তৈরিতে সাহায্য করে।



