চোর পালালে বুদ্ধি বাড়ে! এবার কলকাতা পুরসভায় ‘স্থাপত্যশিল্পী’ নিয়োগের ভাবনা

বেআইনি নির্মাণ নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কাউকে বরদাস্ত করা হবে না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন।  হাতে আর মাত্র ৯ দিন। জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক- বিরোধী সব শিবির। সারা দেশে লাগু রয়েছে আদর্শ আচরণ বিধি। নিত্য নতুন দুর্নীতিতে জর্জরিত রাজ্যের শাসক শিবির। সম্প্রতি গার্ডেনরিচের ঘটনায় অস্বস্তিতে শাসক দল সহ গোটা কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ ঠেকানোর জন্য ইতিমধ্যেই প্রযুক্তির উপর জোর দিয়েছে পুরকর্তৃপক্ষ।

চোর পালালে বুদ্ধি বাড়ে! এবার কলকাতা পুরসভায় 'স্থাপত্যশিল্পী' নিয়োগের ভাবনা

আরও পড়ুন : ভোট প্রচারে মমতার প্রকল্পস্তুতিতে মেজাজ হারালেন সজল, মমতা দুর্গে কি ফাটল ধরাতে পারবে বিজেপি?

এবার দীর্ঘ কয়েক দশক ধরে খালি পড়ে থাকা ‘জুনিয়র আর্কিটেক্ট’ পদে লোক নিয়োগের জন্য পরিকল্পনা শুরু করে কলকাতা পুরসভা। নির্মাণের ক্ষেত্রে বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা অনুভব করেই আর্কিটেক্ট পদে নিয়োগের জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। না ঠেকলে মানুষ শেখে না। পুরসভার কর্মীবর্গ বিভাগ সূত্রের খবর, ‘চিফ মিউনিসিপ্যাল আর্কিটেক্ট অ্যান্ড টাউন প্ল্যানার’ নামক একটি বিভাগ বা উইং এক সময় ছিল।

চোর পালালে বুদ্ধি বাড়ে! এবার কলকাতা পুরসভায় 'স্থাপত্যশিল্পী' নিয়োগের ভাবনা

সেখানে চিফ আর্কিটেক্ট, ডেপুটি সহ একাধিক জুনিয়র আর্কিটেক্ট পদ ছিল। কিন্তু পরবর্তীকালে নানা সময়ে ধাপে ধাপে গোটা বিভাগটি কার্যত উঠে যায়। বলাবাহুল্য নানা সময়ে বিভিন্ন পলিসি তৈরি করে পদগুলি অবলুপ্ত করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে পুরসভার অলিন্দে। বর্তমানে মাত্র তিনটি জুনিয়র আর্কিটেক্ট পদ রয়েছে।

চোর পালালে বুদ্ধি বাড়ে! এবার কলকাতা পুরসভায় ‘স্থাপত্যশিল্পী’ নিয়োগের ভাবনা

চোর পালালে বুদ্ধি বাড়ে! এবার কলকাতা পুরসভায় 'স্থাপত্যশিল্পী' নিয়োগের ভাবনা
চোর পালালে বুদ্ধি বাড়ে! এবার কলকাতা পুরসভায় ‘স্থাপত্যশিল্পী’ নিয়োগের ভাবনা

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, বেআইনি নির্মাণ নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কাউকে বরদাস্ত করা হবে না। সম্প্রতি এই লক্ষ্যেই  একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একটি অ্যাপও লঞ্চ করা হয়েছিল, বেআইনি নির্মাণ ঠেকাতে যা ব্যবহার করছিলেন পুরআধিকারিকদের একাংশ। জানা যাচ্ছে, নিয়োগ করা হবে তিনজন হিয়ারিং অফিসারও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন