এবার কেকেআর নিজের মাঠে খেলবে না কোন লিগ ম্যাচ! এক নজরে দেখে নিনি নাইটদের সূচি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার কেকেআর নিজের মাঠে খেলবে না কোন লিগ ম্যাচ! দেশের মাটিতে এবার শুরু হবে আইপিএল। আর সেই জন্য এই টুর্নামেন্টের সূচি জানিয়ে দিল বিসিসিআই। এক শহরে আইপিএলের পরিবর্তে এবার ছয়টা ভেন্যু বেছে নেওয়া হয়েছে টুর্নামেন্ট আয়োজনের জন্য। কলকাতা, চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, আহমেদাবাদ এবং মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল। 

আরও পড়ুনঃ বাড়িতেই হবে ভোটের বুথ, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

কিন্তু এবার কেকেআর তার নিজের ভেনুতে খেলতে পারবে না এবারের নিয়ম অনুযায়ী। এবার ইডেনে ১০টি লিগ ম্যাচ হবে। সেখানে খেলবে না বাদশার টিম। চারটে নিউট্রাল ভেন্যুতে হবে লিগ পর্বের সমস্ত ম্যাচ। কেকেআর এবার গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ খেলবে চেন্নাই, মুম্বই, আহমেদাবাদ এবং বেঙ্গালুরুতে। এবার এক নজরে দেখে নিন কবে কোথায় কখন খেলবে কেকেআর।

১১ এপ্রিল: কেকেআর বনাম হায়দরাবাদ (চেন্নাই, ৭.৩০)

১১৩ এপ্রিল: কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (চেন্নাই, ৭.৩০)

১৮ এপ্রিল: কেকেআর বনাম ব্যাঙ্গালোর (চেন্নাই, ৩.৩০)

২১ এপ্রিল: কেকেআর বনাম চেন্নাই (মুম্বই, ৭.৩০)

২৪ এপ্রিল: কেকেআর বনাম রাজস্থান (মুম্বই, ৭.৩০)

২৬ এপ্রিল: কেকেআর বনাম পঞ্জাব (আমদাবাদ, ৭.৩০)

২৯ এপ্রিল: কেকেআর বনাম দিল্লি (আমদাবাদ, ৭.৩০)

৩ মে: কেকেআর বনাম ব্যাঙ্গালোর (আমদাবাদ, ৭.৩০)

৮ মে: কেকেআর বনাম দিল্লি (আমদাবাদ, ৩.৩০)

১০ মে: কেকেআর বনাম মুম্বই (বেঙ্গালুরু, ৭.৩০)

১২ মে: কেকেআর বনাম চেন্নাই (বেঙ্গালুরু, ৭.৩০)

১৫ মে: কেকেআর বনাম পঞ্জাব (বেঙ্গালুরু, ৭.৩০)

১৮ মে: কেকেআর বনাম রাজস্থান (বেঙ্গালুরু, ৭.৩০)

২১ মে: কেকেআর বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু, ৩.৩০)

এবার কেকেআর নিজের মাঠে খেলবে না কোন লিগ ম্যাচ! সবমিলিয়ে কলকাতা নাইট রাইডার্স এবছর চেন্নাইয়ে ৩টি, মুম্বইয়ে ২টি, আমদাবাদে ৪টি ও বেঙ্গালুরুতে ৫টি লিগ ম্যাচ খেলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন