নজরবন্দি ব্যুরোঃ টাইম ম্যাগাজিনের বার্ষিক তালিকায় দুনিয়ার সেরা প্রভাবশালীদের মধ্যে শীর্ষে বলিউড তারকা শাহরুখ খান। ২০২৩ সালে টাইম ম্যাগাজিনের সেরা ১০০ জন ব্যক্তিত্বদের বেছে নেওয়ার মূল দায়িত্ব ছিল এই ম্যাগাজিনের পাঠকদের। সেখানে ভোট পড়েছে ১২ লক্ষেরও বেশি।
আরও পড়ুনঃ মা হলেন জনপ্রিয় এই অভিনেত্রী, পরিস্থিতি উদ্বেগজনক



জানা গিয়েছে, ওই ১২ লক্ষের মধ্যে শাহরুখ খান পেয়েছেন সবথেকে বেশি ভোট- ৪%। দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানে নিজেদের অধিকারের জন্য লড়াই করা প্রতিবাদী মহিলারা। তৃতীয় স্থানে ২ % ভোট নিয়ে রয়েছেন ২০২০ সালে অতিমারির পরে চিকিৎসায় সাহায্যকারী অগণিত স্বাস্থ্যকর্মীরা।

তারকা দম্পতি মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি এই তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। দুজনই ১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। গত বছরের ডিসেম্বরেই তাঁর অসাধারণ নৈপুণ্যে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তুলেছিল আর্জেন্টিনা।


টাইম ম্যাগাজিনের বিচারে পৃথিবীর সেরা প্রভাবশালী কিং খান

সেই লিওনের মেসি ১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন।উল্লেখ্য, বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরি করতে কিছুদিন আগেই একটি জনমত সমীক্ষা চালু করেছিল টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। সেখানেই উঠে এসেছে এই ফলাফল।








