Neha Marda: মা হলেন জনপ্রিয় এই অভিনেত্রী, পরিস্থিতি উদ্বেগজনক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন বালিকা বধূ খ্যাত হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নেহা মারদা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শুক্রবার প্রথম সন্তানের জন্ম দেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে একথা শেয়ার করেন অভিনেত্রী।

আরও পড়ুন: Travel Destination: প্রতিদিন একতিল করে বাড়ছে শিবলিঙ্গ, বাংলার এই পাহাড়ের অজানা কাহিনী শুনলে অবাক হবেন

নেহা মারদা হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি ছবি শেয়ার করেছিলেন। তাঁর ছবি দেখে উদ্বেগ দেখা দিয়েছিল অনুরাগীদের মধ্যে। কয়েকঘন্টা পরই সুখবর জানান তিনি। তবে শিশুটি প্রিম্যাচিউর হওয়ায় পরিস্থিতি সামান্য সঙ্কটজনক। বর্তমানে সদ্যোজাতকে নিকুতে রাখা হয়েছে।

২০১২ সালে পাটনার ব্যবসায়ী আয়ুষ্মান আগরওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নেহা। গত বছর অর্থাৎ ২০২২ সালে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রেগনেন্সির খবর ঘোষণা করেন অভিনেত্রী। ইনস্টাগ্রামের একজন সক্রিয় সদস্য নেহা। অনুরাগীদের জন্য রিলস, ভিডিও শেয়ার করেন তিনি।

86550495
মা হলেন জনপ্রিয় এই অভিনেত্রী, জন্ম দিলেন কন্যা সন্তানের

মা হলেন জনপ্রিয় এই অভিনেত্রী, জন্ম দিলেন কন্যা সন্তানের

মা হলেন জনপ্রিয় এই অভিনেত্রী, জন্ম দিলেন কন্যা সন্তানের
মা হলেন জনপ্রিয় এই অভিনেত্রী, জন্ম দিলেন কন্যা সন্তানের

একসময় ছোট পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন নেহা। ২০০৫ সালে অভিনয় জগতে পা রাখেন তিনি। ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন নেহা। এছাড়া তাঁকে দেব কে দেব মহাদেব, ডোলি আরমানো কি, পিয়া আলবেলা, লাল ঈস্ক সহ বিভিন্ন ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।

4597 neha marda on opting for week long detox i believe this is the most important thing before any next

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত