Kim Jong Un: ফের পরমাণু যুদ্ধের হুমিক কিমের! সাবধান আমেরিকা-দক্ষিণ কোরিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না উত্তর কোরিয়া। সাফ জানালেন উত্তর কোরিয়ার একচ্ছত্র নেতা কিম জং উন। বুধবার কোরিয় যুদ্ধের সমাপ্তির ৬৯তম বার্ষিকীতে প্রাক্তন সামরিক কর্তাদের এক সম্মেলনে কিম জং উন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এই কড়া বার্তা দিয়েছেন বলে জানিয়েছে সেই দেশের সরকারি সংবাদমাধ্যম।

আরও পড়ুনঃ পুজোর মাসেই শহরে 5G পরিষেবা? কি বললেন মন্ত্রী?

দক্ষিণ কোরিয়ার আশঙ্কা, করোনার কারণে সীমান্ত বন্ধ এবং তারও আগে থেকে জারি একাধিক মার্কিন নিষেধাজ্ঞার জেরে কোণঠাসা কিম নিজ দেশের আরও বড় অংশের জনসমর্থন চাইছেন। আর তা আদায়ে তিনি উত্তর কোরিয়াকে যুদ্ধের দিকে ঠেলে দিতেই পারেন।ফের পরমাণু যুদ্ধের হুমিক কিমের! সাবধান আমেরিকা-দক্ষিণ কোরিয়া

কিমের অভিযোগ, উত্তর কোরিয়াকে শেষ করে দিতেই দক্ষিণ কোরিয়াকে নিয়ে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে হামলাবাজ আমেরিকা। অথচ উত্তর কোরিয়ার ‘রুটিন কার্যকলাপ’কে তারা উস্কানি বা হুমকি বলে দাবি করে! কিমের এই হুমকি গভীর উদ্বেগের বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

23 10

ফের পরমাণু যুদ্ধের হুমিক কিমের! সাবধান আমেরিকা-দক্ষিণ কোরিয়া

22 17

 

কিম বলেছেন, তাঁর দেশের হাতে চরম অস্ত্র রয়েছে। তারপরও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করার কথা বলা অযৌক্তিক, অত্যন্ত বিপজ্জনক এবং আত্মঘাতী পদক্ষেপ। এই ধরনের ‘বিপজ্জনক প্রচেষ্টা’ করা হলে অবিলম্বে ‘শাস্তি’ দেওয়া হবে এবং ইউন সুক ইওল সরকার এবং তার সামরিক বাহিনীকে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন কিম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর