CPIM: সশস্ত্র মহিলা বাহিনীর হাতে কিডন্যাপ বাম পঞ্চায়েত সদস্য, অভিযোগে তৃণমূলের দিকে 

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পূর্বে রাজনৈতিক আক্রোশের জেরে বাড়িতে দুষ্কৃতি তাণ্ডবের সাক্ষী থেকেছে একাধিক রাজনৈতিক দলীয় কর্মী। কখনও ঘাসফুল তো কখনো পদ্মফুল গত বিধানসভা ভোটের পূর্বে গোষ্ঠীকোন্দল থেকে শুরু করে গুন্ডাবাহিনীর তাণ্ডবের জন্য একাধিকবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে দুই রাজনৈতিক দল। তবে এবার অভিনব পধতিতে মহিলা দুষ্কৃতিদের তাণ্ডবের সাক্ষী থাকল রায়দিঘি।

আরও পড়ুনঃ  Coronavirus: পরিস্থিতি স্বাভাবিকের পথে, মার্চেই শেষ করোনা, দাবি ICMR-এর

এবার সশস্ত্র মহিলা বাহিনির হাতে কিডন্যাপ বাম পঞ্চায়েত সদস্য, এমনই বিস্ময়কর ঘটনা ঘটল এবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির রাধাকান্তপুরের ভদ্রপাড়া এলাকায়। যা সামনে আসতেই রীতিমতো উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। সেখনকার বামকর্মীদের অভিযোগ মূলত সেখাণকার পঞ্চায়েতের দখল পেতেই এই ঘৃণ্য কাণ্ড ঘটিয়েছে ঘাসফুল শিবিরের পোষিত দুস্কৃতীরা। তবে এক্ষেত্রে বামেদের তরফ থেকে উঠে আসা সমস্ত রকমের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

এই প্রসঙ্গে বামকর্মী রেনুকা নাইইয়ারের ছেলের অভিযোগ, আজ সকাল সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ জনা তিনেক মহিলা তার বাড়িতে আসেন। এরপরেই তারা মায়ের কাছ থেকে বেশ কয়েকটি ওষুধ চেয়ে বসেন। সেইমতো ওষুধ নিয়ে সেই বামকর্মী ঘরের বাইরে বেড়তেই তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনা দানা ছিনতাই করে তাঁকে অটোতে তুলে নিয়ে চম্পট দেয় ওই তিন মহিলা।

সশস্ত্র মহিলা বাহিনীর হাতে কিডন্যাপ বাম পঞ্চায়েত সদস্য, নিশানায় ঘাসফুল শিবির 

Bike-borne miscreants attack CPIM activists in Tripura, 8 hurt
সশস্ত্র মহিলা বাহিনীর হাতে কিডন্যাপ বাম পঞ্চায়েত সদস্য, অভিযোগে তৃণমূলের দিকে

উল্লেখ্য, রেনুকা নাইয়ার বামকর্মী হিসেবে পরিচিত থাকার পাশাপাশি তিনি একজন আশাকর্মী। তাই প্রায়সই তাঁর বাড়িতে নানা ধরনের প্রয়োজনীয় ওষুধ নিতে আসতেন প্রতিবেশীরা। আজও তিন মহিলার উপস্থিতিতে সেইরকমই মনে হয়েছিল সকলের। কিন্তু পরবর্তী সময়ে বেগতিক পরিস্থিতি দেখে প্রতিবাদ করতে এগিয়ে আসলেও বোমার ভয় পিছু হাঁটে সকলে। এই ঘটনার প্রতিবাদে আজ জয়নাল-কৃষ্ণচন্দ্রপুর রোড সাময়িক অবরোধ করেন বামকর্মীরা। তাদের তরফ থেকে বলা হয় দ্রুত তাঁদের কর্মী কে না ছাড়া হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত