নজরবন্দি ব্যুরোঃ কেরলে তৈরি নয়া RT-PCR কিট মাত্র ২ ঘণ্টায় দিচ্ছে সম্পূর্ণ নির্ভুল রিপোর্ট। করোনার পরীক্ষায় প্রধান হল RT-PCR। এই পরীক্ষার মাধ্যমে করোনা পসিটিভ কিনা নির্ভুল ভাবে জানা যায়। কারন করোনা পরীক্ষায় র্যাপিড টেস্ট বা RAT অনেক ক্ষেত্রেই ভুল নেগেটিভ রিপোর্ট দেয়। তবে নির্ভুল RT-PCR পরীক্ষার জন্য লেগে যায় দীর্ঘ সময়। যার জেরে করোনা রোগীর চিকিৎসায় অনেক দেরী হয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ শেষ হয়েও হইল না শেষ, নারদ মামলার শুনানি ফের কাল
সেখানেই ব্যতিক্রমী কেরলে তৈরি এই কিট। ওই প্রতিষ্ঠানের তৈরি আরটি-পিসিআর কিটটি সার্স-কভ-২ বা করোনা ভাইরাসের RdRp ও ORFb-nsp14 জিন দিয়ে তৈরি করা হয়েছে। করোনা সংক্রমণের জন্য দায়ী এই দুটি জিন। পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষা করে দেখা গেছে, এই কিটটি নমুনায় ৯৭.৩ শতাংশ সংবেদনশীল এবং ১০০ শতাংশ সঠিক রিপোর্ট দিচ্ছে। অর্থাত্ এই কিট দিয়ে পরীক্ষা করলে ভুল রিপোর্ট আসার সম্ভাবনা নেই বললেই চলে।
কেরলে তৈরি নয়া RT-PCR কিট মাত্র ২ ঘণ্টায় দিচ্ছে সম্পূর্ণ নির্ভুল রিপোর্ট। গবেষণায় দেখা গিয়েছে যে RdRp ও ORFb-nsp14 জিন করোনা সংক্রমণ চিহ্নিতকরণ করতে অনেক বেশি সক্রিয়। তাছাড়া শুধু নির্ভুল ফলই নয়, একইসঙ্গে অনেক কম সময়ে এই আরটি-পিসিআর কিটের মাধ্যমে নমুনা পরীক্ষার ফল জানা যাবে। যেখানে সাধারণ আরটি-পিসিআর পরীক্ষার ফল জানতে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘণ্টা লেগে যায়। সেখানেই এই কিটে দেড় থেকে দুই ঘণ্টার মধ্যেই পরীক্ষার ফল জানা যাবে।








