নজরবন্দি ব্যুরোঃ ঈদে ছাড় কেরলে? আর তাই নিয়েই এবার বিতর্কের মুখে পিনরাই বিজয়ন। এই মুহুর্তে দেশের করোনার বাড়বাড়ন্ত কম হলেও ভাবনা বাড়িয়েছে কেরল। সঙ্গে উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্যও। করোনার প্রথম দফায় যেখানে দেশের কাছে মডেল হয়েছিল কেরল সেই বিজয়নের রাজ্যেই এবার পরিস্থিতি হাতের বাইরে।
তবুও বকরি ঈদ উপলক্ষ্যে লকডাউনের মধ্যেও আগামী ১৮, ১৯ এবং ২০ জুলাই লকডাউন শিথিল করার কথা বলেছেন তিনি। অর্থাৎ রাজ্য জুড়ে কড়া লকডাউন থাকলেও ওই তিনদিন খোলা থাকবে কেরলের বাজার ঘাট।আর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। করোনার অবশ্যম্ভাবী তৃতীয় ঢেউয়ের বিষয়ে কেরল সরকারকে সতর্কও করল চিকিৎসকদের সংগঠন।
আরও পড়ুনঃ অসমে দলীয় সংগঠন বাড়াবে তৃণমূল, যোগদানের প্রস্তাব পেলেন নির্দল সাংসদ
পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, যদি বিধিনিষেধ তোলার সিদ্ধান্ত বাতিল না হয়, তা হলে আদালতে যাবে সংগঠন। আর সেই কথা মত এবার সুপ্রিম কোর্টে মামলা হল কেরল সরকারেরে বেরুদ্ধে। আজই এই মামলার শুনানি হতে পারে।মামলায় কেরালার এলডিএফ সরকারের বিরুদ্ধে অভিযোগ, সংবাদপত্রে রোজই জানা যাচ্ছে যে রাজ্যে সংক্রমণ কমছে না।
ঈদে ছাড় কেরলে? এবার মামলা হল সুপ্রিম কোর্টে
এই অবস্থায় কোভিডবিধি না মেনে বকরি ঈদের আগে তিন দিন লকডাউন শিথিল করা হয়েছে। এমনকী ঈদের দিনেও বিশেষ ছাড় ঘোষণা করা হয়। ব্য়বসায়ীদের অনবড়ত চাপের কাছে নতি স্বীকার করেই মুখ্যমন্ত্রী বিজয়নের এই পদক্ষেপ। কিন্তু করোনাকালে এতে জনস্বাস্থ্য বিপন্ন হতে পারে।



