আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

Arvind Kejriwal: ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে নিজের বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আপাতত তিহাড় জেলেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেত্রী কে কবিতা। তাঁদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ১৪ দিন বৃদ্ধি করেছে দিল্লির আদালত। ৭ মে তাঁদের আদালতে হাজির করানো হবে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাঁদের গ্রেফতার করেছে ইডি।

আরও পড়ুন: এবার স্কুলে-স্কুলে কে পড়াবে? BJP নাকি RSS? ২৫ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

kajri1 3

গত ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হন আপ সুপ্রিমো। তার পর ইডি হেফাজত থেকে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। সেখান থেকে গ্রেপ্তারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি।

bobita

শীর্ষ আদালতের তরফে বলা হয়, কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে পরবর্তী শুনানি হবে ২৯ এপ্রিল বা তার পরে। শুনানির আগে অবশ্য এই গ্রেপ্তারি প্রসঙ্গে ইডির কাছে জবাব তলব করে সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে নিজের বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

kajri2 3

উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, দিল্লিতে আবগারি নীতি প্রণয়নে বড় ভূমিকা রয়েছে কেজরীর। তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর