কাশ্মীর পণ্ডিতদের নিয়ে সিনেমা না বানিয়ে কি করা উচিত? জানালেন কেজরিওয়াল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর নিয়ে বিতর্ক ও মন্তব্য থামতেই চাইছে না। বিশেষ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেরিওয়ালের সঙ্গে লড়াই। এই ছবি ও কেন্দ্ররে সঙ্গে সম্পর্ক নিয়ে এগেও একাধিকবার মুখ খুলেছেন আপ প্রধান। এমনকি এই ছবিকে ইউটিউবে ছাড়ার কথাও বলেছেন। কাশ্মীর পণ্ডিতদের নিয়ে সিনেমা না বানিয়ে কি করা উচিত এবার সেটাই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ দিনে ১ নয় ১০০ টা সিগারেট চাই অজয়ের, কিন্তু হঠাৎ কেন সেটা বন্ধ হয়ে গেল?

একটি সাক্ষাৎকারে কেজরিওয়াল বলেছেন, “৩২ বছর আগে কাশ্মীরি পণ্ডিতদের জীবনে ভয়ানক বিপর্যয় নেমে আসে। সেই ঘটনার এতবছর পরে সরকার তাঁদের বলছে, আপনাদের জন্য আমরা একটি ছবি বানিয়ে দিলাম।” কাশ্মীরি পণ্ডিতরা কী চান, সেপ্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “কাশ্মীরি পণ্ডিতরা ফিল্ম চান না, তাঁদের পুনর্বাসন হোক সেটাই চান তাঁরা।”

কাশ্মীর পণ্ডিতদের নিয়ে সিনেমা না বানিয়ে কি করা উচিত?

তিনি আরও বলেছেন, “১৯৯৩ সালে দিল্লিতে আসা কাশ্মীরি পণ্ডিতরা অনেকেই শিক্ষকতা পেশায় যোগ দেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা অস্থায়ী শিক্ষক হিসাবে কাজ করতেন। আপ সরকার ক্ষমতায় আসার পরে তাঁদের স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়।” দিল্লিতেও কি করমুক্ত হতে পারে ‘দ্য কাশ্মীর ফাইলস’?

কাশ্মীর পণ্ডিতদের নিয়ে সিনেমা না বানিয়ে কি করা উচিত? জানালেন কেজরিওয়াল

কাশ্মীর পণ্ডিতদের নিয়ে সিনেমা না বানিয়ে কি করা উচিত? জানালেন কেজরিওয়াল

এই প্রশ্নের উত্তরে কেজরিওয়াল জানান, ”একটি ফিল্ম আমার জন্য সেরকম গুরুত্বপূর্ণ নয়। বিজেপি ছবিটি নিয়ে রাজনীতি করে, আমি করি না।” সবাই যাতে ছবিটি দেখতে পারেন, সেজন্য ইউটিউবে ছবিটি দেওয়ার পরামর্শ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন