নজরবন্দি ব্যুরোঃ জল মানুষের জীবনে কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। মানুষের শরীরের প্রায় ৬০ শতাংশ জল দিয়েই তৈরি। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রায় দু থেকে তিন লিটার জল শরীরের জন্য প্রয়োজন হয়। আপনি যদি পর্যাপ্ত পরিমানে জল না খান তাহলে আপনার শরীরে নানাবিধ সমস্যা দেখা দেবে।
আরও পড়ুনঃ মিষ্টি খাচ্ছেন না ভয়ে! তবুও শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে এই কয়েকটি খাবার
তাই জল পান করার সময় সঠিক নিয়মে জল পান করা উচিত। তাই জল পান করার সময় এই জিনিস গুলো মাথায় রাখবেন। সকালে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে গরম জল খাবেন। এমনকি ব্রাশ করার আগেও জল খাবেন। কারন আপনার দিনটি যদি আপনি জল পান করে শুরু করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

আর একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হল কোন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করবেন না। কারন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করলে পাঁচনতন্ত্রতে সমস্যার সৃষ্টি হয়। এমনকি বুক জ্বালা, গ্যাস অম্বলের মত সমস্যারও সৃষ্টি হয়। এবং সর্বশেষে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পরে।
জল খাওয়ার সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন, জেনে নিন টিপস

আপনি কোন পদ্ধতিতে জল পান করছেন তার ওপর আপনার সুস্থতা নির্ভর করছে। জল সবসময় বসে পান করা উচিত। দাড়িয়ে দাড়িয়ে জল পান করা স্বাস্থের পক্ষে ক্ষতিকারক। তাছাড়া আর একটা জিনিস মাতায় রাখতে হবে। তা হল মুখ উচু করে ঢকঢক করে জল পান করা উচিত নয়। কারন এতে হাড় দুর্বল হয়ে পরে। তাই সময় মুখ লাগিয়ে জল পান করবেন লক্ষ করবেন যাতে জলের সাথে শরীরে হাওয়া ঢুকতে না পারে।








