নজরবন্দি ব্যুরোঃ আজ ফাদার্স ডে। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার ফাদার্স ডে পালন করা হয়। আজ এই বিশেষ দিনটি বাবাদের জন্য উৎসর্গ করা হয়। বাবার জন্য শ্রদ্ধা ও ভালবাসা সবসময়ই সারাবছরই থাকে। তবে এই একটি দিন তারা অত্যন্ত যত্ন করতে আনন্দ করে পালন করেন।
আরও পড়ুনঃ চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করলেন আমিশা! শর্তসাপেক্ষ জামিন দিল কোর্ট


তবে অনেক বাবারই বয়েস প্রায় পঞ্চাশ পেরিয়েছে। ফলে বার্ধক্য বাড়ার সঙ্গে সঙ্গে বাবাদের বহু সমস্যা দেখা যায়। ৫০ বছরের পর থেকেই শরীরে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি দেখা যায়। তাই এই ঘাটতি মেটানোর জন্য বিশেষ যত্নের প্রয়োজন পরে। তাই বাবাদের তালিকায় বিশেষ কিছু খাদ্যের দরকার পরে।

বাবাদের বেশী করে ক্যালসিয়ামযুক্ত খাদ্য খাওয়ান। কারন বয়েস বাড়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে বিভিন্ন পরিমান খনিজ লবন শোষণ হয়। তার ফলে হাড় ভীষণ ভাবে দুর্বল হয়ে যায়। তাই বাবাদের খাদ্য তালিকায় রাখুন দই দুধ এবং পনির ও ক্ষীর। ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন দরকার পরে। কারন এটি রক্ত এবং স্নায়ু কোষ তৈরিতে ভীষণ ভাবে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারে রাখুন মাংস, মাছ, ডিম এবং বিভিন্ন দুধের খাবার।
আজ বাবাদের বিশেষ দিন, তাই বাবাদের সুরুক্ষাতে এই খাবার দিন

এছাড়াও খাবারে যোগ করুন ম্যাগনেসিয়াম, প্রোবায়োটিকস, ওমেগা ৩, জিঙ্ক, ফাইবার। ৫০ পেরলে বেশিরভাগ মানুষদের শরীর থেকে জিঙ্ক এর ঘাটতি দেখা যায়। তাই বেশী করে এপ্রিকট, কলা, পালং শাক এগুলো খান। এছাড়াও বেশী করে চর্বিযুক্ত মাছ, আখরোট, ক্যানোলা তেল বা তিসি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন।









