নজরবন্দি ব্যুরোঃ উত্তর কলকাতার গলি ছুঁয়ে নেমে আসছে হলিউড । সরু গলি ঘেঁষে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দীর্ঘদিনের লাল ঈঁট সুরকির বাড়িতে জমা পুরনো অভিমান,সন্ধ্যার নিয়ন আলো আর টানা রিক্সা পেরিয়ে এগিয়ে যাওয়া হলুদ ট্যাক্সি প্রতিদিন তৈরি করে হাজার হাজার গল্প, আর এবার এই রোজনামচার গল্পে“উত্তর কলকাতার” গলিতে নতুন গল্প তৈরি করতে আসছে হলিউড।


বিগত অনেক দশক ধরেই টলিউড-বলিউডের একাধিক ছবি, সিরিজের শুটিং হয়েছে কলকাতার গলিতে, আর ছবির প্লট হিসেবে প্রতিবার অসামান্য রুপে উঠে এসেছে কলকাতার উত্তর। এবার কামাল মুসালের হলিউডের ছবি’kavita’s and teresa’তেও দেখা যাবে কলকাতাকে। নিউ পোর্ট, নিউ মার্কেট এরিয়া ছাড়া মুলত উত্তরের শ্যামপুকুর,গিরিশপার্ক,হেদুয়া,ফরিয়াপুকুর জুড়ে শুটিং হবে ছবিটির।
“what can you do prmote world peace?
Go home and love your family.”


উত্তর কলকাতার গলি ছুঁয়ে নেমে আসছে হলিউড । মাদার টেরেসার এই উক্তি, তাঁর জিবনী ভালবাসা, করুনা সবকিছু কিভাবে বাঁচিয়ে রাখছে আরও অনেক মানুষকে, তাই নিয়েই এই গল্প। সিনেমার মুল চরিত্রে আছেন বণিতা সান্ধু, জ্যাকলিন ফ্রিতসাচি-করনাজ এবং দীপ্তি নাভাল। ছবির কাজের জন্য কলকাতায় আসতে চলেছেন সিনেমার কাস্ট,ক্রিউর টিম।







