Katrina Kaif and Vicky Kaushal’s wedding: ভিক্যাটের বিয়ের ছবি জুড়ে ভালবাসার ইজহার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ Katrina Kaif and Vicky Kaushal’s wedding: বিয়ে হয়ে গেল ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের। রাজস্থানে রাজকীয় ঢঙে বিয়ে সারলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। যতই লুকিয়ে রাখার চেষ্টা চলুক, জনসমক্ষে এসেই গেল বিয়ে-পরবর্তী ছবি। রাজস্থানের বিলাসবহুল হোটেলের বারান্দায় নবদম্পতির ঝলক। তারপরে আর রাখ ঢাক করেননি নব দম্পতি নিজেদের আনন্দঘন মুহুর্তের ছবি নিজেরাই শেয়ার করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ রাজ্যে আজ আক্রান্ত ৫৬৭, কোভিডে মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ মমতার।

লাল লেহঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ নববধূর। লাল রঙের পোশাকে বধূবেশে সাজেন ক্যাটরিনা কাইফ ও সাদা-বেইজ শেরওয়ানিতে ভিকি কৌশল। সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক সেজে উঠেছিলেন ক্যাটরিনা। শিশমহলের ভিতরে বিয়ের অনুষ্ঠান। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা রংবাহারি মণ্ডপে সম্পন্ন হয় শুভ বিবাহ। ভিন্টেজ গাড়িতে চড়ে বরযাত্রী নিয়ে হাজির হন ‘উরি’ অভিনেতা ভিকি কৌশল।

পরিবারের লোকজন ও বিশেষ কিছু বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারলেন ভিকি ও ক্যাটরিনা। বিয়ের পর নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। শোনা যাচ্ছে ইতালি থেকে এসেছে বিশেষ ‘ওয়েডিং কেক’। কেক কেটে হবে সেলিব্রেশন। পুল সাইডে হয়েছে নৈশ ভোজের আয়োজন। এদিকে নিজেদের আনন্দঘন মুহুর্তের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন নবদম্পতি। ভিক্যাটের বিয়ের ছবি জুড়ে ভালবাসার ইজহার। দেখুন সেই ছবি

Katrina Kaif and Vicky Kaushal’s wedding: ভিক্যাটের বিয়ের ছবি জুড়ে ভালবাসার ইজহার!

1 7 2 9 3 6 4 6

13 14

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন