বিয়ের ভিডিয়ো বিক্রির জন্য ১০০ কোটির অফার, ভিকি-ক্যাটরিনার বিবাহও পণ্য!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজস্থানের জয়পুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ভিকি এবং ক্যাট। রাজকীয় এই বিয়ের জন্য রাজস্থানের সওয়াই মাধোপুরের চৌথ কা বাড়ওয়াড়ায় সিক্স সেন্সেস ফোর্টটি ইতিমধ্যেই খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিয়ের দিনগুলিতে রানি পদ্মাবতীর স্যুইটে থাকবেন ক্যাটরিনা কাইফ আর রাজা মানসিংহের স্যুইটে থাকবেন ভিকি কৌশল। বিবাহ আসরে নিরাপত্তার বহর দেখলে চোখ কপালে ওঠার যোগাড়।

আরও পড়ুনঃ Katrina Kaif and Vicky Kaushal: জয়পুর পৌঁছালেন ভিকি এবং ক্যাট। কেমন সেজেছেন যুগলে?

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে যেন কোনও গোপন সভা! বিভিন্ন নিয়ম মাথায় রেখে প্রবেশাধিকার পাবেন অতিথিরা। বিয়েতে ফোন ব্যবহার করা নিষিদ্ধ। থাকবেন না কোনও সাংবাদিক। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদের বাইরে মোতায়েন রয়েছেন শতাধিক নিরাপত্তা কর্মী। তা ছাড়া থাকবেন একাধিক পুলিশ কর্ম। গোপন কোড জানলে তবেই তারকা যুগলের বিয়েতে প্রবেশ করতে পারবেন আমন্ত্রিতরা।

এই পরিস্থিতিতে তাঁদের বিবাহের ভিডিও এক্সক্লুসিভ্লি সম্প্রচার করার জন্যে ভিকি এবং ক্যাটকে ১০০ কোটি টাকার অফার করল একটি OTT প্ল্যাটফর্ম। উদ্দেশ্য একটাই। তাঁদের মেহেন্দি ও বিয়ের এক্সক্লুসিভ ফুটেজের স্ট্রিমিং রাইটস পাওয়া। ভারতে একম ঘটনার তেমন নজির না থাকলেও পশ্চিমে এমনটা প্রায়ই হয়ে থাকে। সেলেব্রিটিরা তাঁদের বিয়ের ফুটেজ ও ছবি ম্যাগাজিন বা চ্যানেলকে বিক্রি করে থাকেন। যাতে ভক্তরা এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে পারেন।

বিয়ের ভিডিয়ো বিক্রির জন্য ১০০ কোটির অফার, ভিকি-ক্যাটরিনার বিবাহও পণ্য!

বিয়ের ভিডিয়ো বিক্রির জন্য ১০০ কোটির অফার, ভিকি-ক্যাটরিনার বিবাহও পণ্য!
বিয়ের ভিডিয়ো বিক্রির জন্য ১০০ কোটির অফার, ভিকি-ক্যাটরিনার বিবাহও পণ্য!

এই একই ট্রেন্ড ভারতে নিয়ে আসার প্ল্যান করছে এই OTT প্ল্যাটফর্ম। আর এই প্ল্যান সফল করতে ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফকে ১০০ কোটি টাকার অফার করা হয়েছে বলে খবর। তবে এর আগেও এই একই অফার করা হয়েছিল রনবীর এবং দীপিকা পাদুকনের বিয়েতে। যদিও তাঁরা নিজেদের ব্যাক্তিগত মুহুর্তের ছবি জনসমক্ষে নিয়ে আসতে রাজী হননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন