নজরবন্দি ব্যুরোঃ ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে যেন কোনও গোপন সভা! বিভিন্ন নিয়ম মাথায় রেখে প্রবেশাধিকার পাবেন অতিথিরা। বিয়েতে ফোন ব্যবহার করা নিষিদ্ধ। থাকবেন না কোনও সাংবাদিক। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদের বাইরে মোতায়েন করা হবে একাধিক পুলিশকর্মীকে। তা ছাড়া থাকবেন নিরাপত্তারক্ষীর দল। গোপন কোড জানলে তবেই তারকা যুগলের বিয়েতে প্রবেশ করতে পারবেন আমন্ত্রিতরা।
আরও পড়ুনঃ স্বস্তি নেই জ্যাকলিনের, তোলাবাজের সাথে সম্পর্কের জের, ৮ ডিসেম্বর ফের তলব ED-র
এদিকে রাজস্থানের জয়পুর পৌঁছালেন ভিকি এবং ক্যাট। বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। রাজকীয় এই বিয়ের জন্য রাজস্থানের সওয়াই মাধোপুরের চৌথ কা বাড়ওয়াড়ায় সিক্স সেন্সেস ফোর্টটি ইতিমধ্যেই খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিয়ের দিনগুলিতে রানি পদ্মাবতীর স্যুইটে থাকবেন ক্যাটরিনা কাইফ আর রাজা মানসিংহের স্যুইটে থাকবেন ভিকি কৌশল। কিন্তু তাঁর আগে কেমন সেজেছেন যুগলে? সেই আগ্রহ দুজনের ফ্যান ফলোয়ার্সদের মধ্যেই রয়েছে। দেখুন কিছু ছবি।
Katrina Kaif and Vicky Kaushal’s wedding Live Updates






