নজরবন্দি ব্যুরোঃ রবিবার দুবাই উড়ে যাওয়ার পথে ২০০ কোটি টাকা প্রতারণা মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacueline Fernendez) পথ আটকেছিল ইডি। দিল্লি নিয়ে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আগেই শোনা গিয়েছিল। এবার ৮ ডিসেম্বর ফের জ্যাকলিনকে তলব করেছে ইডি। এমনটাই কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
আরও পড়ুনঃ ভেঙে গেল ইন্ডিয়ান আইডল খ্যাত অরুনিতা-পবনদ্বীপ জুটি! দায় কার জানেন?
তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছিল ইডি। ইতিমধ্য়েই দিল্লি আদালতে সুকেশ চন্দ্রশেখর ও আরও কয়েকজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা তোলাবাজির তদন্তে চার্জশিট জমা দিয়েছে ইডি। অভিযোগ, তিহাড় জেলে আটক এক ব্যবসায়ীর স্ত্রীর কাছে থেকে ২০০ কোটি টাকা আদায় করেছে চন্দ্রশেখর ও তার সাঙ্গপাঙ্গরা।

ব্যবসায়ী সুকেশে চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। যদিও অভিনেত্রী সেই গুঞ্জন নস্যাৎ করেছে। কিন্তু প্রাথমিক তদন্তে ইডি জানতে পেরেছে, সুকেশ গত এক বছরে প্রায় ৫০ লক্ষ টাকার উপহার জ্যাকলিনকে দিয়েছে।
স্বস্তি নেই জ্যাকলিনের, তোলাবাজের সাথে সম্পর্কের জের, ৮ ডিসেম্বর ফের তলব ED-র
যার মধ্যে ঘোড়া, গয়না, চিনা মাটির বাসনপত্র রয়েছে। দিয়েছেন ৯ লক্ষ টাকার বিড়াল, ৫২ লক্ষ টাকার ঘোড়া। সেই প্রসঙ্গে জিজ্ঞসাবাদ করতেই জ্যাকলিনকে দিল্লি আনা হবে। যদিও গত অক্টোবর মাসে একাধিকবার এই মামলায় ইডি জেরার মুখে পড়েছেন অভিনেত্রী।



