ভেঙে গেল ইন্ডিয়ান আইডল খ্যাত অরুনিতা-পবনদ্বীপ জুটি! দায় কার জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইন্ডিয়ান আইডল এ লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিল অরুনিতা কাঞ্জিলাল পবনদ্বীপ রাজন। শো চলাকালীন এই দুই জুটি খুব অল্প সময়ের মধ্যেই সেরা জুটি হয়ে উঠেছিল। ইন্ডিয়ান আইডলের শো চলার সময় এই জুটিকে নিয়ে অ্যাঙ্কার থেকে মেন্টর ও জাযারা সকলেই মজা করতেন।

আরও পড়ুনঃ আর ক্যামেরার পেছন নয়, অভিনেতা হিসেবে এবার আত্মপ্রকাশ শমীকের

এবং সেই মজা থেকেই কানাঘুষা শুরু হয়েছিল অরুনিতা ও পবনদ্বীপ একে অপরের প্রেমে পড়েছে। ইন্ডিয়ান আইডল শেষে এই জুটির একটি গানও হিট করেছিল গোটা ভারত জুড়ে। এই জুটিকে তার ফ্যানরা ভালোবেসে ডাকতেন অনু-দ্বীপ।

ভেঙে গেল ইন্ডিয়ান আইডল খ্যাত অরুনিতা-পবনদ্বীপ জুটি
ভেঙে গেল ইন্ডিয়ান আইডল খ্যাত অরুনিতা-পবনদ্বীপ জুটি

কিন্তু এবার পবনদ্বীপ এবং অনুরিতা কাঞ্জিলালের একসঙ্গে দ্বিতীয় গান রেকর্ড করা হলো না। এই গানের ভিডিও অ্যালবাম থেকে সরে এলেন অনুরিতা কাঞ্জিলাল। আর তার কারন অনুরিতার বাবা-মা।

ভেঙে গেল ইন্ডিয়ান আইডল খ্যাত অরুনিতা-পবনদ্বীপ জুটি! দায় কার জানেন?

পবনদ্বীপের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার বিষয়টিকে কিছুতেই ভাল ভাবে গ্রহণ করতে পারছেন না গায়িকার অভিভাবকরা। তাই তাঁদের ইচ্ছে অনুযায়ী মিউজ়িক ভিডিয়ো থেকে সরে এসেছেন অনুরিতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন