নজরবন্দি ব্যুরোঃ প্রায় ১১ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন নব্বই দশকের হট ও হিট নায়িকা করিস্মা কাপুর। ছবির নাম ‘মার্ডার মুবারক’। এই ছিবিতে এক ঝাঁক তারকার মধ্যমণি তিনি। বলিউড সূত্রে খবর, তাবড় অভিনেতারা এই ছবির কারণে এক ছাতার নীচে আসতে চলেছেন।
আরও পড়ুনঃ বউয়ের হাতে মার খান মিঠুন! অঙ্কুশের অভিযোগ স্বীকার করে নিলেন মহাগুরু



করিশ্মাকে দেখা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। শুটিংও শুরু করে দিয়েছেন তিনি। এই খবর দিয়েছেন অভিনেত্রী নিজেই। ছবির নাম লেখা ক্ল্যাপস্টিকের ছবি দিয়ে এই সু খবর দেন তিনি। পরিচালকের নাম হোমি আদাজানিয়া।

এই ছবিতে তিনি ছারাও আছেন ডিম্পল কাপাডিয়া, পঙ্কজ কাপুর, সারা আলি খান, বিজয় বর্মা। দিল্লির সবচেয়ে প্রাচীন এবং অভিজাত টার্ফ ক্লাব (ডিটিসি)-কে ঘিরে রহস্যের টানটান ছবি ফুটে উঠবে পর্দায়। দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকার জীবন এই ছবির উপজীব্য।


১১ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন করিস্মা, ছবির নাম কী জানেন?

কারণ, এরাই এসিপি ভবানী সিং খুনের মামলা এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। তবে ডিম্পল ও করিস্মার চরিত্র নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে সারা আলির সাথে তিনি প্রথম কাজ করবেন বলে জানা গিয়াছে। এত বছর পর তাঁর আবার বড় পর্দায় ফেরা নিয়ে খুব উত্তেজিত অভিনেত্রী।







