Karisma Kapoor: মধুচন্দ্রিমার রাতে নিলামে ওঠেন বলিউড অভিনেত্রী , বি টাউনে জোরালো জল্পনা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  একের পর আক রাশ খুলছে বলিউড তারকাদের, সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমে মন খুলে কথা বললেন করিশ্মা কপূর (Karisma Kapoor)। এমনিতেই কপূর পরিবার নিয়ে বি টাউনের দর্শকদের আগ্রহের শেষ নেই। রণবীর কপূর থেকে করিনা কপূর, প্রত্যেকের ছোট ছোট পদক্ষেপের কথা শোনার জন্য মুখিয়ে থাকেন তাঁদের অনুরাগীরা। এবার করিশ্মা তাঁর বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে সাফ জানালেন কেন তিনি ১৩ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের পথ নিয়েছিলেন।

আরও পড়ুনঃ  Union Budget 2022: বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর, ৪০০ বন্দে ভারত এক্সপ্রেস ও ডিজিট্যাল বিশ্ববিদ্যালয়

বন্ধুদের সঙ্গেই সঞ্জয় কাপুর (Sunjay Kapur) গিয়ে ছিলেন মধুচন্দ্রিমাতে। সেখান গিয়ে অদ্ভুত পরিস্থিতির সন্মুখীন হতে হয় করিশ্মাকে। করিশ্মা জানান বিয়ের পরের দিন থেকেই তাঁর স্বামী সঞ্জয় কপূর এফং শ্বশুর বাড়ির লোকজন তাঁর ওপর মানসিক অত্যাচার করতে আরম্ভ করেন। শুধু তাই নয়। মধুচন্দ্রিমার সময় এক রাতের জন্য করিশ্মা কাপুরকে (Karisma Kapoor) নিলামে তুলেছিলেন তাঁর স্বামী। রীতিমত চলেছিল দর কষাকষি। করিশ্মা এই প্রস্তাবে রাজি না থাকায় সঞ্জয় তার ওপর শারীরীক অত্যাচার আরম্ভ করেন।

মধুচন্দ্রিমার রাতে নিলামে ওঠেন বলিউড অভিনেত্রী , বি টাউনে জোরালো জল্পনা
মধুচন্দ্রিমার রাতে নিলামে ওঠেন বলিউড অভিনেত্রী , বি টাউনে জোরালো জল্পনা

সেই দিনগুলোর কথা আজও ভোলেননি করিশ্মা কাপুর। তাঁর জীবনের ভুল পদক্ষেপ ছিল এই সম্পর্কে যাওয়া। কিন্তু তিনি চেষ্টা করেছিলেন সব স্বাভাবিক করার। অবশেষে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হন তিনি। ২০১৬ সালে সঞ্জয় কাপুরকে ডিভোর্স দিয়েছিলেন অভিনেত্রী।

করিশ্মা জানান বিয়ের পরে সঞ্জয় তাঁর আগের স্ত্রীর সঙ্গে শুধু যে সম্পর্ক বজায় রেখেছিলেন তাই নয়। তাঁদের মধ্যে নিয়মিত শারীরীক সম্পর্ক ছিল। এই সম্পর্কের বিরুদ্ধে বলতে গেলেও করিশ্মাকে সঞ্জয় নানা ভাবে অত্যাচার করতেন।

মধুচন্দ্রিমার রাতে নিলামে ওঠেন বলিউড অভিনেত্রী , বি টাউনে জোরালো জল্পনা

article l 2021410312121143931000

২০০২ সালে অবশেষে সন্তানদের কথা ভেবে করিশ্মা দিল্লি থেকে মুম্বই চলে আসার সিদ্ধান্ত নেন এবং বিচ্ছেদের ঘোষণা করেন। মুম্বইয়ের আর এক সংবাদমাধ্যমকে করিশ্মার স্বামীর বিষয় বলতে গিয়ে রণধীর কপূর বলেছিলেন, ‘সঞ্জয় একেবারেই নিম্ন শ্রেণির মানুষ ছিলেন। হিংস্রতা ছাড়া ওর মধ্যে আর কোনও গুণ ছিল না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর