নজরবন্দি ব্যুরোঃ কর্ণ জোহরের টক শো ‘কফি উইথ কর্ণ’-এর নতুন সিজনের অতিথি হিসেবে এসেছিলেন রণপিকা। সেখানে গল্পের সময় তারা বিশেষ করে দীপিকা প্রেম জীবন নিয়ে বেশ কিছু মন্তব্য করে বসেন। সেই কথাগুলি সামনে আসতেই একের পর এক কটাক্ষের ঝড় বয়ে আসে অভিনেত্রীর দিকে। এবার অতিথিদের সম্মানরক্ষার দায়ভার নিলেন কর্ণ জোহর।
আরও পড়ুনঃ কাঞ্চনের সঙ্গে ‘মুভি-ডেট’ শ্রীময়ীর, একসঙ্গে দেখলেন রক্তবীজ
এই শোটিতে দীপিকা বলেছিলেন, “আমি বহু পুরুষের সাথে মেলামেশা করেছি, রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন। এবং এখনও বহু পুরুষেরকে দেখে আমি আকর্ষণবোধ করি। কিন্তু আমি যতই অন্যদের সাথে মেলামেশা করিনা কেন, আমার মন কিন্তু রণবীরের কাছেই। আমি ওর প্রতি ‘কমিটেড’”

এই ঘটনাটিকে ঘিরের নেটিজেনরা সরব হন। সামাজিক মাধ্যম জুড়ে একের পর এক মিম ছড়াতে থাকে। এমনকি দীপিকাকে অকথ্য ভাষায় নানা কথাও বলা হয়। এই বিষয়ে দীপিকা বা রনবীরের মধ্যে কাউকে মুখ খুলতে দেখা যায়নি। তবে এবার মুখ খুললেন করণ।
কর্ণের শোয়ে এসে কটাক্ষের শিকার দীপিকা, এবার মুখ খুললেন খোদ কর্ণ

সম্প্রতি তাকে বলতে শোনা গেল। ” আপনারা যা ইচ্ছে করুন, যা ইচ্ছে বলুন। আপনাদের কেউ পাত্তাও দেবে না। আপনাদের কোন অস্তিত্ব ওদের কারোর জীবনে নেই। প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি রনবীরকে একটি পোস্ট করতে দেখা যায়। আর তাতে তিনি জানান তিনি দীপিকাকে ডিভোর্স দিতে চান। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করে দেখেনি নজরবন্দি। তবে অনেকাংশের দাবি এই শোটি পুরোটাই সাজানো। শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্যই নাকি তারা এমন কাজ করেছেন।



