Kanchan-Sreemoyee: কাঞ্চনের সঙ্গে ‘মুভি-ডেট’ শ্রীময়ীর, একসঙ্গে দেখলেন রক্তবীজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্কের কথা এখন আর কারোর অজানা নয়। তবে তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কিসের? শুধুই বন্ধুত্ব নাকি প্রেমের ছোঁওয়া রয়েছে। যা নিয়ে বেশ জলঘোলা হলেও, আসল সত্য সামনে আসেনি। শ্রীময়ীও কাঞ্চনকে দাদা বলেই সম্বোধন করেন। এবার ‘কাঞ্চনদা’র সঙ্গেই মুভি ডেটে গেলেন শ্রীময়ী।

আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই অর্থলাভ! কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে আজ? দেখুন রাশিফল

ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে দেখে এলেন রক্তবীজ। নিজেই সেই খবর সামাজিক মাধ্যমে সকলকে জানান অভিনেত্রী। সাথে ক্যাপশনে লেখেন “রক্তবীজ দেখলাম … পক্ষপাত না করেই জানাচ্ছি। মুভিটি অসাধারন। টোটাল রক। সবার থেকে আলাদা”।

1 39

তার ওপর এই ছবিতে আবার অভিনয় করেছেন খোদ কাঞ্চন মল্লিক। তাকে এই ছবিতে একজন। পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে। নিত্যানন্দ পতিতুন্ডি চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছেন তিনি। পেয়েছেন অনুরাগীদের প্রশংসাও।

কাঞ্চনের সঙ্গে ‘মুভি-ডেট’ শ্রীময়ীর, শেয়ার করলেন ছবি

এই ছবি বক্স অফিসেও দারুন সাফল্য পেয়েছে। প্রথম দিনেই ছবি চুটিয়ে ব্যাবসা করেছে। তাই বিশেষ বন্ধুর এতবড় সাফল্য উদযাপন না করলে হয় নাকি। তাই অফিসার Mr.নিত্যানন্দ পতিতুন্ডি- র সাথেই চলে গিয়েছিলেন ছবি দেখতে। সাথে ছবি যেই দৃশ্যে কাঞ্চনকে দেখা গিয়েছে সেই অংশ টুকুও তিনি নিজের ওয়ালে পোস্ট করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, শুধু মুভি ডেট নয়, বেশ কিছুদিন আগেই পুজো গিয়েছে। পুজোতেও তাদেরকে ম্যাচিং জামাকাপড় পরে দেখতে পাওয়া গিয়েছে। এবারের পুজোটা একসঙ্গেই কাটিয়েছে তারা। যা নিয়ে কম সমালোচনার মুখে পরতে হয়নি তাদেরকে। তবে কোন কিছুকে পরোয়া করেন না তারা। তারা নিজেদের মত বেশ ভালই রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন