বাড়িতে অবৈধ নির্মাণের অভিযোগ। ১ মাস সময় দিয়ে নোটিশ কঙ্গনা কে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়িতে অবৈধ নির্মাণের অভিযোগ। ১ মাস সময় দিয়ে নোটিশ কঙ্গনা কে। একের পর এক ধাক্কা। মুম্বইয়ের পালি হিলসের সাজানো অফিস গুড়িয়ে দেওয়ার শোক কাটিয়ে ওঠার আগেই নতুন নোটিশ দিল BMC। এবার কোপ পড়লো কঙ্গনা রানাওয়াতের বাড়ির ওপর। বাড়ির অভ্যন্তরে অবৈধ নির্মাণ করা হয়েছে। এমনটাই অভিযোগ আনলো BMC। BMC র অভিযোগ, কঙ্গনার অফিসের থেকেও বেশি নিয়ম লঙ্ঘন করা হয়েছে তাঁর বাড়িতে।

আরও পড়ুনঃ দারুন প্রত্যাবর্তন নাওমি ওসাকার। আজারেঙ্কাকে হারিয়ে জিতলেন US ওপেন।

বর্তমানে, কঙ্গনার বাড়ি অবৈধভাবে নির্মাণের মামলা আদালতে চলছে, যার শুনানি হবে ২৫ সেপ্টেম্বর। কঙ্গনা রানাওয়াত ও মহারাষ্ট্র সরকারের মধ্যে বিরোধের কারণে এর আগে বিএমসি কঙ্গনাপ পালি হিলসের অফিসে অবৈধভাবে নির্মাণের অভিযোগে বুলডোজারে গুড়িয়েছিল। অফিসের পর এবার বাড়ি। অবৈধ নির্মাণের নোটিশ কঙ্গনা কে। এবার, মুম্বইয়ে কঙ্গনার বাড়ির অভ্যন্তরে অবৈধ নির্মাণের অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে।

বাড়িতে অবৈধ নির্মাণের অভিযোগ। ১ মাস সময় দিয়ে নোটিশ কঙ্গনা কে। মুম্বইয়ের খার ওয়েস্টের, ১৬ নম্বর রোড-এর DB Breeze (Orchid Breeze) বিল্ডিং-এ থাকেন অভিনেত্রী। পাঁচ তলায় তাঁর ফ্ল্যাট। একই তলায় মোট ৩ টি ফ্ল্যাট রয়েছে তাঁর। এই তিনটি ফ্ল্যাটই ৮ মার্চ ২০১৩ এ অভিনেত্রীর নামে রেজিস্টার করা হয়েছে। এদিকে BMC র দাবি, ১৩ ই মার্চ ২০১৩-এ, কঙ্গনার ফ্ল্যাটটি নেওয়ার পাঁচ বছর পরে, ফ্ল্যাটটির অভ্যন্তরে অবৈধভাবে নির্মাণের অভিযোগে করা হয়েছিল।

অভিযোগের ভিত্তিতে ২ রা মার্চ শে ২০১৮তে বিএমসি কর্তৃপক্ষ কঙ্গনার ফ্ল্যাটগুলি পরিদর্শনে যায়। এবং পরিদর্শনের পর সেই ভিত্তিতে ২৭মার্চ ২০১৮ তে নোটিশ পাঠানো হয় তাঁকে। বিএমসির জারি করা নোটিশে জানানো হয়েছিল যে – ১) ইলেক্ট্রিক ফিটিংস কংক্রিট সিমেন্ট দিয়ে ভরানো হচ্ছে এবং কার্পেট এরিয়াও ব্যবহার করা হচ্ছে। ২) গাছ লাগানোর পরিবর্তে সিঁড়ি বসানো হয়েছে। ৩) জালনার কার্নিশ ভেঙে বারান্দায় রূপান্তর করা হয়েছে।

৪) সার্ভিস স্ল্যাবগুলি কংক্রিট সিমেন্ট দিয়ে ভরানো হয়েছে এবং প্রাচীর ভেঙে অবৈধভাবে বারান্দাগুলি ঘর তৈরি করা হয়েছে। ৫) উত্তর-পশ্চিম দিকের সিঁড়ি এবং রান্নাঘরের মধ্যে সাধারণ পথ এবং রান্নাঘরের নিকটবর্তী দরজা ভরাট করা হয়েছে। ৬) তিনটি ফ্ল্যাটের মধ্যে দেওয়া সাধারণ জায়গাতে লিফটের সামনে অবৈধ দরজা তৈরি করা হয়েছে। ৭) তিনটি ফ্ল্যাট একত্রিত করতে গিয়ে অবৈধ উপায়ে দেওয়ালগুলি ভাঙা হয়েছে।

৮) টয়লেট- বাথরুমের টিউবগুলি আকারে পাল্টে ফেলা হয়েছে বা আবৃত অবস্থায় পাওয়া গিয়েছে। BMC কর্তৃপক্ষের দাবি ,বুলডোজারে ভেঙে দেওয়া কঙ্গনা অফিসের থেকেও তাঁর বাড়িটির নির্মাণ আরও মারাত্মক। এই নোটিশে BMC কঙ্গনা রানাওয়াতকে এক মাসের সময়সীমা দিয়েছে। তার মধ্যে অভিনেত্রী কিছু ব্যবস্থা না নিলে BMC ফের পদক্ষেপ নিতে বাধ্য হবে।একের পর এক এহেন ঘটনার পর, চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন অভিনেত্রী। যদিও এব্যাপারে এখনও মুখ খোলননি তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন