মহারাষ্ট্রে ফের পদ্ম রাজ, আনন্দে আত্মহারা কঙ্গনা, কি বললেন অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন একনাথ শিন্ডে! আজ সন্ধ্যে সাতটায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। অপরদিকে বৃহস্পতিবারের আস্থা ভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বুধবার রাতে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে।

আরও পড়ুনঃ উদ্ধবকে সরিয়ে মুখ্যমন্ত্রী আসনে শিন্ডে, ঘোষণা করলেন ফড়নবীশ

শুক্রবার সকালে তাঁদের শপথ নেওয়ার কথা প্রথমে শোনা যায়। কিন্তু শিন্ডে এবং ফড়ণবীশের বৈঠকের পরেই আজ বৃহস্পতিবার শপথ অনুষ্ঠান হবে বলে স্থির হয়। আর এই ঘটনায় উচ্ছশিত কঙ্গনা। ইতিহাস ঘেঁটে নিজের মতামত উত্থাপন করেন অভিনেত্রী।

মহারাষ্ট্রে ফের পদ্ম রাজ, আনন্দে আত্মহারা কঙ্গনা, কি বললেন অভিনেত্রী

তিনি বলেন, “১৯৭৫ -এর পর এই সময় ভারতের লোকতন্ত্রের এক গুরুত্বপূর্ন সময়। সেই সময় লোকনেতা জে পি নারায়নের হুংকারে সিংহাসন ছোড়োর লোকজন সবকিছু ভেঙে দেয়। ২০২০ সালে আমি বলেছিলাম, লোকতন্ত্র সম্পূর্ণটাই বিশ্বাস।

26 11

শুধু নিজের ক্ষমতার অপপ্রয়োগ করে যে বা যারা এই বিশ্বাসকে ভাঙতে পারে তাদের নিজেদের অহংকার একদিন ভেঙে চুর্ন হয়ে যায়। কোনও ব্যক্তিবিশেষের শক্তি নয়, এটা যেকোনও মানুষের ব্যক্তিত্বের পরিচয়”। তিনি আরও বলেন,

27 8

মহারাষ্ট্রে ফের পদ্ম রাজ, আনন্দে আত্মহারা কঙ্গনা, কি বললেন অভিনেত্রী

“হনুমানকে শিবের দ্বাদশ অবতার বলা হয়ে থাকে। সেই হনুমান চলিশাকে শিবসেনা যেখানে নিষিদ্ধ করে দিয়েছে সেখানে স্বয়ং দেবাদিদেব শিবও তাদের বাঁচাতে পারে না”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন