‘আজ পর্যন্ত ভুলিনি’, বাবার বয়সি আদিত্যর সঙ্গে সম্পর্ক কঙ্গনার, পরিণতি কী হয়েছিল?

'তেজস' খ্যাত অভিনেত্রী কঙ্গনা (Kangana Ranaut) জানিয়েছিলেন, '১৭ বছর বয়সে আদিত্য পাঞ্চোলি আমাকে খুব মারধর করতেন। মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। চিরকালই যেকোনও বিষয়ে স্পষ্ট উত্তর কিংবা প্রতিক্রিয়া দিয়েছেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খুব একটা রাখঢাক করেননি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন। মুম্বই এসে অনেক কষ্টের মধ্যে জীবন কাটাতে হয়। সেইসময়ে জীবনের অন্যতম ভুল করে বসেন কঙ্গনা (Kangana Ranaut)। বাবার বয়সি এক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীকালে সেই সম্পর্কের পরিণতি কী হয়েছিল, জানলে চমকে উঠবেন।

'আজ পর্যন্ত ভুলিনি', বাবার বয়সি আদিত্যর সঙ্গে সম্পর্ক কঙ্গনার, পরিণতি কী হয়েছিল?

আরও পড়ুন: কালো ঠোঁটে কনফিডেন্স কমছে! ভ্যালেনটাইন ডে’র আগে ঘরোয়া উপায়ে করুন সমাধান

অনেক ছোট বয়স থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন কঙ্গনা (Kangana Ranaut)। কিন্তু তাঁর বাবা অমরদ্বীপ রানাওয়াত একেবারেই চাইতেন না তাই মেয়েকে সমর্থন করতে পারেননি। তবে নিজের স্বপ্ন পূরণ করতে ১৭ বছর বয়সে মুম্বই চলে আসেন কঙ্গনা। অন্যদিক মেয়েকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিলেন অমরদ্বীপ রানাউত। সেইসময় বলিউডের তারকা দম্পতি আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাবকে পাশে পেয়েছিলেন। মুম্বইয়ে থাকার জায়গা ছিল না, তাঁকে আশ্রয় দিয়েছিলেন আদিত্য। কিছু সময়ের মধ্যে অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কঙ্গনা।

'আজ পর্যন্ত ভুলিনি', বাবার বয়সি আদিত্যর সঙ্গে সম্পর্ক কঙ্গনার, পরিণতি কী হয়েছিল?
‘আজ পর্যন্ত ভুলিনি’, বাবার বয়সি আদিত্যর সঙ্গে সম্পর্ক কঙ্গনার, পরিণতি কী হয়েছিল?

‘তেজস’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা (Kangana Ranaut) জানিয়েছিলেন, ‘১৭ বছর বয়সে আদিত্য পাঞ্চোলি আমাকে খুব মারধর করতেন। মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন। বাধ্য হয়ে আমিও তাঁকে আঘাত করি। মুম্বই এসে ইন্ডাস্ট্রিতে কোনও মেন্টর ছিল না তাই আদিত্যকে মেন্টর বানিয়েছিলাম। কিন্তু তিনি হয়ে উঠেছিলেন টরমেন্টর।’

‘আজ পর্যন্ত ভুলিনি’, বাবার বয়সি আদিত্যর সঙ্গে সম্পর্ক কঙ্গনার, পরিণতি কী হয়েছিল?

'আজ পর্যন্ত ভুলিনি', বাবার বয়সি আদিত্যর সঙ্গে সম্পর্ক কঙ্গনার, পরিণতি কী হয়েছিল?

কঙ্গনা রানাউত তাঁর এক সাক্ষাৎকারে তাঁর এবং আদিত্য পাঞ্চোলির তিক্ত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, ‘বাবার বয়সি মানুষটা আমার সঙ্গে যে ধরনের আচরণ করেছিলেন আজ পর্যন্ত ভুলতে পারিনি। কোনওদিন হয়তো ভুলতে পারব না।’ তিনি আরও বলেন, ‘সময়টা আমার জন্য খুব কঠিন ছিল। বাবার বয়সি প্রেমিক আমাকে শারীরিক নির্যাতন করতেন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন