নজরবন্দি ব্যুরোঃ ধর্ম জাত না গরম ভাত – জবাব চাইছে লাল ব্রিগেড! স্লোগান লিখলেন কমলেশ্বর। কর্মসংস্থানের দাবি, দুর্নীতির প্রতিবাদে নবান্ন অভিযান করছেন বাম ছাত্র-যুবরা। ১১ ফেব্রুয়ারি তারা নবান্ন অভিযান করবে। তারপরেই ব্রিগেড সমাবেশ। এসএফআই (SFI), ডিওয়াইএফআই (DYFI)-সহ মোট দশটি বামপন্থী ছাত্র যুব সংগঠন নবান্ন অভিযান কর্মসূচিতে অংশ নেবে। ওইদিন তৃণমূল সরকারকে ‘রিলিজ অর্ডার’ দিতে যাবে বাম ছাত্র-যুবরা। পুলিশ প্রশাসন হামলা চালালে কড়া মোকাবিলা করা হবে।
আরও পড়ুনঃ CBI ট্র্যাকারে থাকা আইকোর চিটফাণ্ড খ্যাত সাংবাদিক সুমন এবার বিজেপিতে!
প্রতিরোধের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ছাত্র যুবদের পক্ষ থেকে। এই নবান্ন অভিযান যে ব্রিগেড সমাবেশের ওয়ার্মআপ তা বলাই বাহুল্য।আগামী ২৮শে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ বামেদের। প্রস্তুতি তুঙ্গে। এসএফআই, ডিওয়াইএফআই সহ বাম ছাত্র-যুবদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রশ্নে, মানুষের জীবিকার জন্য, রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য তৃণমূল এবং বিজেপি দুই শক্তিকেই হারাতে হবে।
রাজ্যে না হয়েছে শিল্প, না গড়ে উঠেছে কলকারখানা, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান- সব জায়গাতেই ব্যর্থ তৃণমূল সরকার। এই সরকার সবেতেই ব্যর্থ তৃণমূল সরকার। তৃণমূল এবং বিজিপি- একে অপরের লোক দেখানো বিরোধিতা করছে। তাই ২০২১ সালের নির্বাচনে দুজনকেই পরাজিত করতে হবে।
এই পরিস্থিতিতে বামেদের ব্রিগেড সমাবেশ সফল করার ডাক দিয়ে একটি স্লোগান তৈরি করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে স্লোগানের থেকে এটিকে গান বলাই ভাল। কমলেশ্বর লিখেছেন, “ধর্ম জাত না গরম ভাত – জবাব চাইছে লাল ব্রিগেড”…




