কালীগঞ্জে উপনির্বাচন: ১৬ রাউন্ড গণনা শেষে ৪৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল, উড়ে গেল বিরোধীরা

১৬ রাউন্ড গণনার শেষে ৪৫৪৫৬ ভোটে এগিয়ে তৃণমূল। মাঝে কয়েক রাউন্ড দ্বিতীয় স্থানে উঠে এলেও ফের তৃতীয় স্থানে নেমে গিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। দ্বিতীয় স্থানে বিজেপি।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ১৬ রাউন্ড গণনা শেষে তিনি ৪৫ হাজারের ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি ও বাম-কংগ্রেস জোট অনেকটাই পিছিয়ে। ভোটগণনা চলছে পানিঘাটা হাইস্কুলে। নির্বাচন কমিশনের আশা, দুপুর সাড়ে ২ টোর মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ সম্ভব হবে।

প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর কারণে এই উপনির্বাচন। তাঁর মেয়ে আলিফা আহমেদকেই টিকিট দেয় শাসক দল। এই নির্বাচন একরকম শক্তিমাপনি হিসেবে ধরা হচ্ছে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে। এর মাধ্যমে বোঝা যাবে মানুষের মুড কোন দিকে যাচ্ছে।

ইতিমধ্যেই ১৬ রাউন্ড গণনা শেষ হয়েছে। বাকি রয়েছে আরও ৭ টি রাউন্ডের গণনা। এখন পর্যন্ত ফলাফল কি হয়েছে দেখে নিন।

কালীগঞ্জে উপনির্বাচন: ১৬ রাউন্ড গণনা শেষে ৪৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল, উড়ে গেল বিরোধীরা

কালীগঞ্জে উপনির্বাচন: ১৬ রাউন্ড গণনা শেষে ৪৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল, উড়ে গেল বিরোধীরা
কালীগঞ্জে উপনির্বাচন: ১৬ রাউন্ড গণনা শেষে ৪৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল, উড়ে গেল বিরোধীরা

১৬ রাউন্ডের ফল

তৃণমূল— ৭৭৬১০
বিজেপি— ৩২১৫৪
কংগ্রেস—  ২৩২৭১
১৬ রাউন্ড গণনার শেষে ৪৫৪৫৬ ভোটে এগিয়ে তৃণমূল। মাঝে কয়েক রাউন্ড দ্বিতীয় স্থানে উঠে এলেও ফের তৃতীয় স্থানে নেমে গিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। দ্বিতীয় স্থানে বিজেপি।

👉 মোট ২৩ রাউন্ড গণনা হবে।
👉 গণনা কেন্দ্র: পানিঘাটা হাইস্কুল।
👉 ফলাফল সম্পূর্ণ হতে পারে দুপুর ১২:৩০ নাগাদ।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী:
মোট ভোটার: ২,৫২,৬৭০ জন
পুরুষ ভোটার: ১,৩০,৩৬৩
মহিলা ভোটার: ১,২২,৩০৩
তৃতীয় লিঙ্গ: ৪ জন
বিশেষ সংশোধনে বাদ পড়েছেন: ৫,৮৪০ জন (০.৮৭%)

নিরাপত্তা ও প্রযুক্তির নজির:
১) বুথের ভিতর ও বাইরে ওয়েব কাস্টিং
২) প্রতিটি QRT ও RAF-এর গাড়িতে ক্যামেরা সংযুক্ত
৩) ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ২ হাজারের বেশি রাজ্য পুলিশ মোতায়েন
৪) ২০টি QRT ও ৮টি RAF ইউনিট কাজ করেছে।
৫) সহযোগিতায় ছিলেন NCC ও NSS-এর ছাত্রছাত্রীরা।

এই ফল তৃণমূলের পক্ষে গেলে তা হবে বড় বার্তা। বিজেপির কাছে এটি হতাশার কারণ হতে পারে। বিশেষ করে যেহেতু ২০২৪ লোকসভায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল বিজেপি।

FAQ Section:

Q1: কে এগিয়ে রয়েছেন কালীগঞ্জ উপনির্বাচনে?
👉 ১৬ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ৪৫,০০০-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

Q2: মোট কত রাউন্ড ভোট গণনা হবে?
👉 মোট ২৩ রাউন্ড গণনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Q3: কেন এই উপনির্বাচন গুরুত্বপূর্ণ?
👉 এটি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে একপ্রকার অ্যাসিড টেস্ট হিসেবে দেখা হচ্ছে।

Q4: ভোটার সংখ্যা কত ছিল কালীগঞ্জে?
👉 মোট ভোটার ২,৫২,৬৭০ জন, যার মধ্যে ০.৮৭% নাম বাদ পড়েছে সাম্প্রতিক সংশোধনে।

Q5: ভোটের দিন ও গণনার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হয়েছিল?
👉 কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, QRT, RAF ও ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে কড়া নিরাপত্তা রাখা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর