নজরবন্দি ব্যুরোঃ কৈলাস-ঘনিষ্ঠ নেতার বদলি ত্রিপুরায়, রাজ্য বিজেপি-র সহ সংগঠন সম্পাদক কিশোর বর্মনকে ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হল। কৈলাস ঘনিষ্ঠ এই নেতাকে একবারেই পছন্দ করতেন না দিলীপ ঘোষ। একাধিক বার সর্বোচ্চ নেতৃত্বকে সেই কথা বলেওছেন তিনি। কিন্তু এতদিন দিলীপের কথায় কর্নপাত করেনি বিজেপির কেন্দ্রীয় নেতারা। কারন কিশর বর্মন কৈলাস বিজয়বর্গীর অত্যন্ত ঘনিষ্ঠ।
আরও পড়ুনঃ শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীর মৃত্যু আত্মহত্যা না খুন? তদন্ত শুরু করল পুলিশ


বিজেপির ভরাডুবি ঘটেছে রাজ্যের বিধানসভা নির্বাচনে। তারপর মুকুল রায় দল ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করায় দলের একাংশ সবথেকে বেশি ক্ষুব্ধ হয়েছেন মুকুলের সবথেকে ঘনিষ্ঠ কৈলাস বিজয়র্গীয়র ওপর। তাই দিলীপের সুপারিশেই কৈলাস-ঘনিষ্ঠ নেতার বদলি ত্রিপুরায়, বলে মনে করছে রাজনৈতিক মহল। গুরুত্বপূর্ন বিষয় হল যে কিশোর কে এদিন সরানো হল তাঁর উত্থান মূলত কৈলাসের হাত ধরেই।
এদিকে কৈলাস এবং দিলীপের ‘মধুর’ সম্পর্কের কথা বিজেপির মধ্যে কারও অজানা নয়। তাই মুকুল ঝরে যাওয়ায় কৈলাস যে মেঘে ঢাকা পড়তে পারেন পশ্চিমবঙ্গের আকাশে তাঁর আন্দাজ আগেই পাচ্ছিলেন সবাই। গত দুদিন ধরেই দেখা যাচ্ছে নিজের ছন্দে ফিরে এসেছেন দিলীপ। সরাসরি বার্তা দিচ্ছেন দলের বেসুরোদের। এই পরিস্থিতিতে নাড্ডার আকস্মিক সিদ্ধান্ত চমকে গেছেন বিজেপির কার্যকর্তারা।
কৈলাস-ঘনিষ্ঠ নেতার বদলি ত্রিপুরায়, তবে কোন পদে থাকছেন জানেন না কেউ!
কৈলাস-ঘনিষ্ঠ নেতার বদলি ত্রিপুরায়, তবে কি পদে থাকবেন তিনি তা নিয়ে কিছুই জানানো হয়নি। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, কিশোরকে দিল্লিতে ডেকে বদলির সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। পরে নড্ডা টুইটে শুধু এটুকুই জানিয়েছেন যে, কিশোর এ বার ত্রিপুরায় বিজেপি-কে শক্তিশালী করার কাজ করবেন!


অন্যদিকে দিলীপ ঘোষ এদিন কড়া বার্তা দিয়েছেন দলের বেসুরদের। সাফ জানিয়ে দিয়েছেন, “নতুনরা দলকে এখনও বুঝে উঠতে পারেননি, তাদের সমস্যা হচ্ছে। পুরনোদের কোনও সমস্যা নেই। অন্য গাছের ছাল লাগিয়েছিলাম, খসে পড়ে গিয়েছে।”







