রেশন দুর্নীতি মামলায় জামিনের আর্জি নিয়ে হাই কোর্টে জ্যোতিপ্রিয়

Jyotipriya Mallick: বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। দীর্ঘদিন ধরে তিনি জেলবন্দি। নিম্ন আদালতে একাধিকবার জামিনের আর্জি জানিয়েও লাভ হয়নি। অবশেষে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বালু। জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে একাধিক রোগে ভুগছেন তিনি। কমে যাচ্ছে ওজন।

আরও পড়ুনঃ হিন্দু ভোট কেটে তৃণমূলকে ১২ আসনে জেতানোই ছিল বামেদের এজেন্ডা, দাবি শুভেন্দুর

joity

কিডনির অবস্থাও ভালো নেই। শারীরিক কারণে এর আগে নিম্ন আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন বালু। সেই আবেদন খারিজ হয়। এবার জামিনের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন মন্ত্রী।বৃহস্পতিবার এই মামলার শুনানিতে জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী। আদালতের কাছে সময় চান তাঁরা।

দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ৪ দিন সময় দিয়েছেন বলে খবর। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

রেশন দুর্নীতি মামলায় জামিনের আর্জি নিয়ে হাই কোর্টে জ্যোতিপ্রিয়

highcourt

গতবছর অক্টোবরে জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বিসি ব্লকের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে তাঁর বাড়ি। টানা ২১ ঘণ্টা ধরে চলে জোর তল্লাশি। শেষমেশ গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয়কে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর