Jyotipriya Mallick: পার্থর পর জ্যোতিপ্রিয়র ‘প্রেমিকা’র হদিশ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তের মাধ্যমে পেঁয়াজের খোসার মতন একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হতেই তার বিপুল সম্পত্তির হদিস পেয়েছে তদন্তকারী সংস্থা ইডি‌। এবার চাঞ্চল্য সৃষ্টি করল আরও একটি খবর। হদিশ মিলল জ্যোতিপ্রিয় মল্লিকের প্রেমিকার। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর রাজ্যের আরও এক মন্ত্রীর প্রেমিকার সন্ধান! বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের দাবিতে শোরগোল ছড়িয়েছে।

আরও পড়ুন: ‘আমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করবে জেনেই তো ভয় লাগছে’, ফের বিজেপির বিরুদ্ধে সরব মহুয়া

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, মণ্ডলপাড়ায় বেনামে সম্পত্তি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। বনগাঁয় প্রাক্তন খাদ্যমন্ত্রীর যে বান্ধবী রয়েছে, শীঘ্রই তাঁর পরিচয় সামনে আসবে। বিধায়ক কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, ‘রেশন দুর্নীতিতে যারা যারা জড়িত রয়েছে তাঁদের সকলের ঠিকানা হবে জেল।’ অভিযোগ করেন, রাধাকৃষ্ণ মিল আটার মধ্যে ভুসি মিশিয়ে জনগণকে দিয়েছে। এর শাস্তিও দোষীরা পাবেন বলে আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক। ‘জ্যোতিপ্রিয় মল্লিক বনগাঁর মণ্ডলপাড়ায় এনজিওর নামে ৮০ লক্ষ তাকা সম্পত্তি নিয়েছেন।’ এমনটাই দাবি করেছেন স্বপন মজুমদার।

পার্থর পর জ্যোতিপ্রিয়র 'প্রেমিকা'র হদিশ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বিজেপি বিধায়কের মন্তব্যের পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এরপরই তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের খোঁজ মেলে। তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় কোটি কোটি টাকা। বর্তমানে দুজনেই জেলবন্দি। গত সপ্তাহে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়। এবার তাঁর প্রেমিকা আছে বলে দাবি করলেন বিজেপি বিধায়ক। যদিও প্রেমিকার পরিচয় নিয়ে কিছুই জানা যায়নি।

পার্থর পর জ্যোতিপ্রিয়র 'প্রেমিকা'র হদিশ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে শনিবার বনগাঁ, রানাঘাট সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দেয় ইডি। জানা যায়, বনগাঁয় জ্যোতিপ্রিয় ‘ঘনিষ্ঠ’ দুই ব্যবসায়ীর চালকল, আটাকলে তল্লাশি চালানো হয়। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দাবি করেছিলেন, ‘‘রেশন কেলেঙ্কারিতে বনগাঁরও কিছু লোক জড়িত। আগামী দিনে ওই মিল মালিকও ছাড়া পাবেন না। তাঁর এই মন্তব্যের পরই আচমকাই বনগাঁয় অভিযান চালায় ইডি।

পার্থর পর জ্যোতিপ্রিয়র ‘প্রেমিকা’র হদিশ!, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

পার্থর পর জ্যোতিপ্রিয়র 'প্রেমিকা'র হদিশ!, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
পার্থর পর জ্যোতিপ্রিয়র ‘প্রেমিকা’র হদিশ!, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত