Calcutta High Court: সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়, এজলাস বয়কট প্রসঙ্গে মন্তব্য বিচারপতি মান্থার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এজলাস বয়কটের ঘটনা নিয়ে এবার সরব হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর কথায়, এভাবে চলতে পারে না। এটা সরকারের জন্য ক্ষতি। এতে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়বে। সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়।

আরও পড়ুনঃ Wrestlers Protest: রাতভর বৈঠকে কাটল না জট, সকাল থেকে ফের ধর্নায় কুস্তিগীররা

একইসঙ্গে সরকারি আইনজীবীদের গরহাজির প্রসঙ্গে মান্থার বক্তব্য, এখনও যেভাবে অনেক মামলায় আইনজীবীরা গরহাজির থাকছেন, তাতে ক্ষতি হচ্ছে। আইনজীবীর অভাবে পুলিশ নিজের মতো করে বলার চেষ্টা করছে। এভাবে হতে পারে না। অর্থাৎ, এজলাসের বয়কটের ঘটনার রেস এখনও আদালতে বজায় রয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এতে আগামী দিনে বিপদ আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়, সাফ মন্তব্য বিচারপতির 
সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়, সাফ মন্তব্য বিচারপতির 

চলতি মাসেই একাধিক ইস্যুকে সামনে রেখে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে শুরু হয় বিক্ষোভ। এমনকি বিচারপতির বিরুদ্ধে হাইকোর্টের বাইরে এবং তাঁর বাড়ির সামনে পোস্টার লাগাতে দেখা যায়। পরে বিচারপতির বিরুদ্ধে বিরুদ্ধে বয়কটের প্রস্তাব আনেন আইনজীবীরা। এমনকি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনাও প্রকাশ্যে আসে। সেই ঘটনায় আইনজীবীদের বিক্ষোভের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমানার রুল জারি করেন বিচারপতি মান্থা।

সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়, সাফ মন্তব্য বিচারপতির 

সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়, সাফ মন্তব্য বিচারপতির 
সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়, সাফ মন্তব্য বিচারপতির 

সেই ঘটনায় তিন সদস্যের প্রতিনিধি দল পাঠায় বার কাউন্সিল অব ইন্ডিয়া। সেই দলে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রকুমার রাইজদা, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অশোক মেহতা এবং দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের কর্মসমিতির সদস্যা বন্দনা কৌর গ্রোভার। শুক্রবার কলকাতায় উপস্থিত হওয়ার কথা রয়েছে তাঁদের। এরপর ১৭ জানুয়ারি বারের কাছে রিপোর্ট পেশ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে বলা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন