সন্তান অসুস্থ জেনেও বদলিতে ‘না’, DI-কে দ্রুত বদলির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অমানবিক আচরণের জন্য মুর্শিদাবাদের স্কুল পরিদর্শককে ২ সপ্তাহের মধ্যে বদলির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, স্কুল পরিদর্শক এই পদে কাজ করার উপযুক্ত নন। বদলি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই রায় কিন্তু শোরগোল ফেলেছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ Group-D চাকরিপ্রার্থীদের মিছিল যাবে অভিষেকের অফিস ছুঁয়ে! ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের

২০২২ সালে বদলির জন্য মুর্শিদাবাদের স্কুল পরিদর্শককে আবেদন করেন শিক্ষিকা বনানী ঘোষ। কারণ, তাঁর সন্তান বিরল রোগে আক্রান্ত। পাশাপাশি, স্বামীও অসুস্থ। তাঁর বাড়ি থেকে চাকরিস্থল প্রায় ১২৪ কিলোমিটার দূরে। ফলে রোজ যাতাযাত করা তাঁর পক্ষে সম্ভব হছিল না। সেই কারণেই বদলির আবেদন জানান বনানী ঘোষ।

সন্তান অসুস্থ জেনেও বদলিতে 'না', DI-কে দ্রুত বদলির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কিন্তু স্কুল পরিদর্শককে বারবার আবেওন করলেও তিনি বনানী ঘোষের বদলিতে মঞ্জুরি দেননি। এরপরেই কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। আজ ছিল সেই মামলার শুনানি। মামলাকারির আইনজীবির থেকে স্কুল পরিদর্শক সম্পর্কে রিপোর্ট পেয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সন্তান অসুস্থ জেনেও বদলিতে 'না', DI-কে দ্রুত বদলির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সন্তান অসুস্থ জেনেও বদলিতে ‘না’, DI-কে দ্রুত বদলির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, “এই রোগের কথা আমি জানি। এটি একটি বিরল রোগ। আমি অবাক হচ্ছি, স্কুল পরিদর্শক বিষয়টি জানা সত্ত্বেও কেন কোন পদক্ষেপ নেননি। তিনিএই পদে থাকার যোগ্য নয়।” বিচারপতির রায়ে খুশি হলেও বনানী ঘোষ দ্রুত সমাধানের আশা করছেন।

সন্তান অসুস্থ জেনেও বদলিতে 'না', DI-কে দ্রুত বদলির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন