SSC: বেআইনি নিয়োগ বাতিল করে পুজোর আগেই যোগ্যদের চাকরি, জানাল হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সেই মামলাতেই আজ নবম এবং দশম শ্রেণিতে যাঁদের বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছে, এক সপ্তাহের মধ্যে তাঁদের তালিকা চেয়ে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, যোগ্য যে সমস্ত চাকরিপ্রার্থীরা নিয়োগের অপেক্ষায় দিন গুনছেন, তাঁদের চাকরি দিতেই এই পদক্ষেপ নিচ্ছে আদালত।

আরও পড়ুনঃ নিয়োগ-দুর্নীতিতে গ্রেফতার সুবীরেশ, সব দায় পার্থর, লজ্জিত সৌগত!

Calcutta highcourt 14

এদিন বিচারপতি বলেন, ‘‘গত এপ্রিল মাস থেকে মামলা চলছে, প্রকৃত যোগ্য প্রার্থীরা এখনও চাকরি পাননি। তাঁদের দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে তো।’’ আজ শুনানি চলাকালীন বিচারপতি বেআইনি নিয়োগের হিসেব চান স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে।

abhijit

দুই সংস্থার কাছেই নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগে বেআইনি নিয়োগের তালিকা চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তিনি বলেন, বেআইনি ভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের বরখাস্ত করা হবে। ২৮ সেপ্টেম্বরের মধ্যেই এসএসসি এবং সিবিআইকে এ সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বেআইনি নিয়োগ বাতিল করে পুজোর আগেই যোগ্যদের চাকরি, জানাল হাইকোর্ট

ssc 3

নবম এবং দশম শ্রেণির বেআইনি নিয়োগের তালিকা চেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, যাঁরা যোগ্য না হয়েও চাকরি পেয়েছেন, তাঁদের সরিয়ে প্রকৃত যোগ্যদের যাতে চাকরি দেওয়া যায়, সে জন্যই এই তালিকা চাইছেন তিনি। আগামী বুধবার, ২৮ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন