আইপিএল নিলামে বড় চমক, শ্রীশান্থের কামব্যাকের সাথেই অন্তর্ভুক্তি জুনিয়র তেন্ডুলকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইপিএল নিলামে বড় চমক, অবশেষে শাপমুক্তি। আইপিএল ইতিহাসের অন্যতম বড় কেলেঙ্কারির পর দীর্ঘ নির্বাসন কাটিয়ে নিলামে ফিরে এলেন সান্তাকুমারন শ্রীশান্থ। এবার নিলামে ৩৭ বছরের কেরলের পেসারকে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছে আইপিএল কমিটি। ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অপরাধে বিসিসিআই তাঁকে নির্বাসিত করে। কিছুদিন আগেই ঘরোয়া টি ২০ লীগ সৈয়দ মুস্তাক আলী ট্রফি দিয়ে ২২ গজে প্রত্যাবর্তন ঘটে শ্রীশান্থের।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে এবার ক্রিকেট ঈশ্বরের ছবিতে কালি! দেশ জুড়ে সমালোচনার ঝড়।

আর এবার যে মঞ্চে তাঁর বিদায় ঘটেছিল সেখানেই তাঁর ফিরে আসার পথ খুলল। এবারের আইপিএলে ৭৫ লক্ষ টাকা বেশ প্রাইস রাখা হল ভারতীয় ক্রিকেটের লাকি চার্মের। ২০০৭ টি ২০ বিশ্বকাপ ও ২০১১ দুই বিশ্বকাপ দুই জয়ী দলেরই সদস্য ছিলেন শ্রীশান্থ। তাই তাঁর ফিরে আসা সত্যি যথেষ্ট উল্লেখযোগ্য। চমকের এখানেই শেষ নয়। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএল ২০২১-এর নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। মোট ১০৯৭ জনের মধ্যে থেকে ক্রিকেটার কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি।

তাতে অন্তর্ভূক্ত ৮১৪ জন ভারতীয়। তাঁদেরই দলে এবার জায়গা করে নিয়েছেনে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। ২১ বছরের বাঁ-হাতি ফাস্ট বোলারের বেস প্রাইজ ২০ লক্ষ টাকা ধরা হয়েছে। আগামী নিলামে জুনিয়র তেন্ডুলকরকে কোন দল কেনে, সেটাই দেখার। সদ্য শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই দলের হয়ে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন অর্জুন তেন্ডুলকর।

আইপিএল নিলামে বড় চমক, হরিয়ানার বিরুদ্ধে অভিষেক ম্যাচে ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন সচিন-পুত্র। পুদুচেরির বিরুদ্ধেও তিনি একটি উইকেট নেন। তবে ওই ম্যাচেও ৩৩ রান দিয়েছিলেন অর্জুন। দুটি ম্যাচেই হার হজম করতে হয়েছিল মুম্বইকে। এখন ১৮ই ফেব্রয়ারি চেন্নাইয়ের দিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন