১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ, মাদক কাণ্ডে অভিযুক্ত ভারতী সিং ও হর্ষ কে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ, নারকোটিকস কন্ট্রোল ব্যুরো  শনিবার প্রায় তিনঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের তরফে তখনই জানানো হয়েছিল, গ্রেপ্তার করা হতে চলেছে ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়াকেও।

আরও পড়ুনঃ ‘এ শ্রী, ও শ্রী, কু শ্রী…আমরা ঘেউ ঘেউ করছি করব!’ তীব্র প্রতিক্রিয়া শিক্ষক মহলে।

ভারতী সিংহকে ম্যারাথন জেরার পর উনার স্বামীকে গ্রেপ্তার করা হয়। রবিবার মুম্বইয়ের কিলা কোর্টে পেশ করা হলে তাঁদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

শনিবারই জানা যায়,ভারতী ও হর্ষের বাড়ি ও প্রযোজনা সংস্থার অফিসে তল্লাশি চালান NCB’র তদন্তকারী আধিকারিকরা। সব মিলিয়ে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারপরই সমন পাঠানো হয় দু’জনকে। NCB দপ্তরে পৌঁছতেই শুরু হয় জিজ্ঞাসাবাদ।

১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ, আধিকারিকদের কড়া প্রশ্নের মুখে পড়ে গাঁজা সেবনের কথা স্বীকার করেন ভারতী ও হর্ষ। তারপরই গ্রেপ্তার করা হয় ভারতীকে। আরও রিছু প্রশ্ন-উত্তরের পর ‘হাতকড়া’ পড়ে হর্ষের হাতেও।

NCB জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান,ভারতী ও হর্ষ শুধু মাদক সেবন করেন, পাচারের সঙ্গে যুক্ত নন। তাঁদের ও তাই পাচারকারীকে কিলা কোর্টে পেশ করা হয় রবিবার দুপুরে। সেখানেই বিচারপতি ভারতী ও হর্ষকে বিচার বিভাগীয় হেফাজতে এবং বাকি দু’জনকে পুলিশি হেফাজতে পাঠায়। ইতিমধ্যেই জামিনের আবেদন জানিয়েছেন দুই সেলিব্রিটি। সোমবার  শুনানি হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর